advertisement

প্রাথমিক বিদ্যালয়ে এবার ডিজিটাল স্বাক্ষর! বাড়ি বসেই মেসেজ পাবেন অভিভাবকরা!

Last Updated:

প্রাথমিক বিদ্যালয়ে এবার পড়ুয়াদের কথা মাথায় রেখেই চালু হল ডিজিটাল অ্যাপ পরিষেবা। স্কুলে উপস্থিত ও ছুটি হয়ে যাওয়া সমস্ত কিছুই এবার ডিজিটালের মাধ্যমে জানতে পারবেন অভিভাবকরা।

+
 ডিজিটাল

 ডিজিটাল উপস্থিতি

 কৌশিক অধিকারী, বেলডাঙা: প্রাথমিক বিদ্যালয়ে এবার পড়ুয়াদের কথা মাথায় রেখেই চালু হল ডিজিটাল অ্যাপ পরিষেবা। স্কুলে উপস্থিত ও ছুটি হয়ে যাওয়া সমস্ত কিছুই এবার ডিজিটালের মাধ্যমে জানতে পারবেন অভিভাবকরা। বায়োমেট্রিক পদ্ধতি ও চোখের স্ক্যান করেই মিলবে অ্যাটেনডেন্স। বেলডাঙ্গা আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয় এবার নতুন পদক্ষেপ দেখাচ্ছে জেলার অন্যান্য স্কুলগুলিকে।
প্রযুক্তিকে হাতিয়ার করে শিক্ষাক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করল মুর্শিদাবাদের এই প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম, সামাজিক বার্তাবাহী ডিজিটাল আই-কার্ড উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিদ্যালয়ে এক বেসরকারি সংস্থার সহায়তায় চালু হয়েছে ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম।
advertisement
advertisement
শিক্ষার্থী বিদ্যালয়ে প্রবেশ বা ছাড়ার সময় আই-কার্ড স্পর্শ করলেই অভিভাবকের ফোনে পৌঁছে যাচ্ছে উপস্থিতির সময় সহ মেসেজ। এছাড়াও শিক্ষকেরা মেশিনের মাধ্যমে পাঠাতে পারবেন মূল্যায়ন রিপোর্ট, ছুটি, বিশেষ দিবস ও মিটিং সংক্রান্ত বার্তা।
সমাজচিন্তা নিয়ে ডিজিটাল আই-কার্ড। শুধু পরিচয় নয়, ডিজিটাল আই-কার্ডে স্থান পেয়েছে সমাজ সচেতনতার বার্তাও। স্টপ চাইল্ড ম্যারেজ, সেভ ওয়াটার, সেভ লাইফ, মিশন নির্মল বাংলা, সেভ ট্রি সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ- এই সমস্ত বার্তা নিয়ে শিশুদের হাতে পৌঁছেছে বিশেষ পরিচয়পত্র।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রাথমিক বিদ্যালয়ে এবার ডিজিটাল স্বাক্ষর! বাড়ি বসেই মেসেজ পাবেন অভিভাবকরা!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement