advertisement

Ayodhya Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে পাঁচথুপিতে ভক্তের ঢল

Last Updated:

প্রাচীন গ্রাম হিসেবে পরিচিত পাঁচথুপি। ২০১০ সালে এই এই গ্রামে একটি রামমন্দির প্রতিষ্ঠা করা হয়। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এদিন সেখানে বিশেষ পুজোর আয়োজন হয়েছিল

+
বড়ঞার

বড়ঞার পাঁচথুপিতে চলছে রামের পুজো 

মুর্শিদাবাদ: সমস্ত অপেক্ষার অবসান। অবশেষে অয্যোধাতে প্রাণ প্রতিষ্ঠা হল রাম লালার। এই বিশেষ দিনে অযোধ্যার পাশাপাশি উৎসবে মেতে উঠল মুর্শিদাবাদ জেলাও। সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় রামের পুজো করতে দেখা যায়।
এদিন ভক্তদের শ্রীরাম ধ্বনীতে মাতল মুর্শিদাবাদ। জেলার প্রাচীন গ্রাম হিসেবে পরিচিত পাঁচথুপি। ২০১০ সালে এই এই গ্রামে একটি রামমন্দির প্রতিষ্ঠা করা হয়। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এদিন সেখানে বিশেষ পুজোর আয়োজন হয়েছিল। হোম, যজ্ঞের পাশাপাশি বিপুল ভক্তের সমাগম হয়। পাশাপাশি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান এখানে সরাসরি দেখানো হয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অযোধ্যা থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে পাঁচথুপিতে এদিন রাম ভক্তদের উচ্ছ্বাস ছিল দেখার মত। এছাড়াও বহরমপুরে গঙ্গা পুজোর পর বউ মানুষ শহর পরিক্রমা করেন। বহরমপুর, রঘুনাথগঞ্জ, কান্দি, বড়ঞা সহ জেলার বিভিন্ন জায়গাতে রামের পুজোর আয়োজন করা হয় সোমবার। পাঁচথুপি গ্রামের আয়োজকরা জানান, আজকে আমাদের প্রতিক্ষার অবসান। সকাল থেকেই নিয়ম মেনেই চলে এই পুজো। বহু সাধারণ মানুষ পুজোতে অংশ গ্রহণ করেছিলেন। দু’দিন ধরে চলে এই উৎসব।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ayodhya Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে পাঁচথুপিতে ভক্তের ঢল
Next Article
advertisement
Ranveer Singh: "কোনও সুপারস্টার আইনের উপরে নয়", কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তীব্র তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
"কোনও সুপারস্টার আইনের উপরে নয়",কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
  • রণবীর সিং কান্তরা ছবির 'দাইভা' দৃশ্যটি অনুকরণ করেছিলেন।

  • ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

  • কর্ণাটক হাইকোর্ট সুপারস্টারে তীব্র তিরস্কার করেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement