advertisement

North Bengal Storm: ঝড়ের তাণ্ডবে ভয়ঙ্কর বিপত্তি, উপড়ে গেল রাজ আমলের প্রাচীন গাছ, দার্জিলিংয়ের মিরিকে বিরাট ক্ষতি

Last Updated:

North Bengal Storm: সোমবার রাতে কালবৈশাখী ঝড়ে কাঁপল উত্তরবঙ্গ। ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি, মিরিক, শিলিগুড়ি। ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ি চত্বর।প্রবল ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দার্জিলিংয়ের মিরিক।

News18
News18
শান্তনু কর, জলপাইগুড়ি: ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ি চত্বর।পুকুর পাড়ে উপরে পড়ল রাজ আমলের প্রাচীন গাছ।অল্পের জন্য রক্ষা পেয়েছে শিব ও মনসা মন্দির। রাজবাড়ির পুকুর পাড়ের এই অংশ জলপাইগুড়ি বাসীর কাছে অত্যন্ত আকর্ষনের জায়গা। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমনে এসে দৃশ্যতই হতাশ সকলে।
প্রবল ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দার্জিলিংয়ের মিরিক। মিরিক পুরসভার ৯ নং ওয়ার্ডে গাছ পড়ে ক্ষতিগ্রস্থ অলটো গাড়ি। রাস্তার পাশেই দাঁড় করানো ছিল গাড়িটি। ক্ষতিগ্রস্থ ওই ওয়ার্ডেরই ৬টি বাড়ি। উড়ে গিয়েছে টিনের ছাদ।
আরও পড়ুন-ধেয়ে আসছে…! দক্ষিণের ৭ জেলায় কালবৈশাখী সতর্কতা সঙ্গে শিলাবৃষ্টি! প্রবল ঝড়-জলে কাঁপবে কোন কোন জেলা, এল মেগা আপডেট
শিলিগুড়িতে ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ দোকান-বাড়ি! শিলিগুড়ির একাধিক ওয়ার্ডে গাছ উপড়ে বিপত্তি! শিলিগুড়িতে গাছ পড়ে দীর্ঘক্ষণ বাড়িতে আটকে দম্পতি পরে দমকলের সাহায্যে উদ্ধার করা হয় দম্পতিকে। ঘটনাস্থলে গিয়ে কাউন্সিলরদের সঙ্গে কথা বলেন মেয়র।
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! মঘা নক্ষত্রে কেতুর রাজকীয় এন্ট্রি, ‘গোল্ডেন টাইম’ শুরু ৫ রাশির, আগামী ৮ মাস বিপুল টাকার ফোয়ারা
এছাড়াও মাত্র ৫ মিনিটের ঝড়। ঝড়ের দাপটে ব্যাপক ক্ষতিগ্রস্ত নকশালবাড়ির বিস্তীর্ণ গ্রামাঞ্চল। ১০০-র বেশি গাছ ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে ৪০-এর বেশি গ্রামে। নকশালবাড়ির বেঙ্গাইজোত, ফুটানি মোড়, রথখোলা, দয়ারাম-সহ একাধিক এলাকায় লন্ডভন্ডের ছবি। স্থানীয়রা জানান, গতকাল রাতে ৫ মিনিটের ঝড়ে একাধিক গাছ ভেঙে পড়ে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
North Bengal Storm: ঝড়ের তাণ্ডবে ভয়ঙ্কর বিপত্তি, উপড়ে গেল রাজ আমলের প্রাচীন গাছ, দার্জিলিংয়ের মিরিকে বিরাট ক্ষতি
Next Article
advertisement
Pakistan-Afghanistan War News: আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের ! কাবুলে ‘নরকযজ্ঞ’ ! মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি
আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের ! কাবুলে ‘নরকযজ্ঞ’ ! মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি
  • কাবুলে ‘নরকযজ্ঞ’ !

  • আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের !

  • মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement