US-Israel-Iran War: দুবাই-দোহায় একাধিক বিস্ফোরণ! বাগদাদে মিসাইল হানা ! তেহরান এবং বেইরুটেও পাল্টা হামলা ইজরায়েলি বাহিনীর
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
US-Israel-Iran War: দুই সপ্তাহেরও বেশি সময় ধরে পশ্চিম এশিয়ায় অস্থিরতা তৈরি হয়ে রয়েছে। আমেরিকার বিভিন্ন ‘বন্ধুদেশ’-এর উপর ধারাবাহিক হামলা চালাচ্ছে ইরান। সোমবার রাতেও সংযুক্ত আরব আমিরশাহিকে লক্ষ্য করে একের পর এক ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের হামলা শুরু করে ইরান। আমিরশাহির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই হামলার বেশির ভাগই প্রতিহত করেছে।
আমেরিকা-ইরান সংঘর্ষের জেরে এখনও অস্থির পশ্চিম এশিয়া। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে ইরান। হরমুজ প্রণালীর অবরোধ তুলতে ইতিমধ্যেই সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। চিন, ফ্রান্স এবং ব্রিটেনকে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানও জানিয়েছেন তিনি। ন্যাটো বাহিনীকেও হুঁশিয়ারি দিয়েছেন। সদস্য রাষ্ট্রগুলি তাঁর আহ্বানে সাড়া না-দিলে সামরিক জোটটির ভবিষ্যৎ খারাপ হবে বলে জানিয়েছেন ট্রাম্প। (Photo: Reuters)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








