advertisement

Bangladesh Youth Connection With Pakistan: বাংলাদেশ থেকে প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে বাঙালি মেয়েকে বিয়ে, তারপরে পাকিস্তানের সঙ্গে টাকা লেনদেন, পুলিশের হাতে ধরা পড়ে কান্না

Last Updated:

Bangladesh Youth Connection With Pakistan:বাঙালি মেয়েকে বিয়ে, সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকে প্রেম, বাংলাদেশি যুবক ভারতে ঢুকে এরপর কী করে জড়িয়ে পড়ল পাকিস্তানে টাকা লেনদেনে

বাংলাদেশি যুবকের পাকিস্তানে টাকা লেনদেনে যোগ
বাংলাদেশি যুবকের পাকিস্তানে টাকা লেনদেনে যোগ
কলকাতা : পাকিস্তানে টাকা লেনদেনের অভিযোগে গ্রেফতার হওয়া এক বাংলাদেশি যুবককে নিয়ে তদন্তে ধূপগুড়িতে এল কেরল পুলিশের বিশেষ দল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা আলিফ ইসলাম নামে এক যুবকের সঙ্গে প্রায় পাঁচ বছর আগে ধূপগুড়ি বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের পাটকিদহ জাকইকোনা এলাকার বাসিন্দা মৌসুমী পারভিনের সামাজিক মাধ্যমে পরিচয় হয়। দীর্ঘদিন কথাবার্তার পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পরিবার সূত্রে জানা যায়, চার বছর আগে কাটাতারের তলা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে আলিফ ইসলাম ধূপগুড়িতে আসে। পরে ভেমটিয়া এলাকার বাসিন্দা এজাজুল ইসলামকে নিজের বাবা পরিচয় দিয়ে বারঘরিয়ার পাটকিদহ জাকইকোনা বাসিন্দা মৌসুমী পারভিনকে বিয়ে করে। বিয়ের পর সে শ্বশুরবাড়িতেই বসবাস করতে শুরু করে।
advertisement
advertisement
এরপর কাজের সূত্রে সে কেরলে চলে যায় এবং দীর্ঘদিন সেখানেই শ্রমিকের কাজ করছিল। মাঝে মাঝে শ্বশুরবাড়িতে আসত, আবার কাজে ফিরে যেত। এক সময় স্ত্রী মৌসুমীকেও কেরল নিয়ে গিয়েছিল, তবে কিছুদিন পর আবার বাড়িতে পাঠিয়ে দেয়। বর্তমানে তাদের দুটি সন্তান রয়েছে।
advertisement
প্রায় দু’মাস আগে কেরল পুলিশ তাকে গ্রেফতার করে বলে সূত্রে খবর । কয়েকদিন আগে গ্রেফতারের বিষয়টি জানতে পারেন তার স্ত্রী মৌসুমী পারভিন। তবে তখনও গ্রামবাসীরা পুরো বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না।
সোমবার আচমকাই ধূপগুড়ি থানায় কেরল পুলিশের একটি বিশেষ দল ধৃত যুবককে নিয়ে হাজির হয়। যুবকের হাতে হ্যান্ডকাফ দেখে এলাকাবাসীরা হতবাক হয়ে পড়েন। কারণ এলাকার অনেকেই ওই যুবককে চিনতেন না।
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা এজাজুল ইসলামের বাড়িতে পৌঁছন। পুলিশকে জানিয়েছিল ভেমটিয়া এলাকায় তার বাড়ি। ওই বাড়ি থেকেই মৌসুমী পারভিনের সঙ্গে তার বিয়ে হয়েছিল বলে সূত্রের দাবি। সেদিন তদন্তকারী দলে ছিলেন একজন সাব-ইন্সপেক্টর, একজন এএসআই, দুই কনস্টেবল এবং আরও কয়েকজন পুলিশকর্মী।
পুলিশ স্থানীয় গ্রামবাসীদের ডেকে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং বাড়ির বিভিন্ন ঘর তল্লাশি চালায়। গ্রামবাসীরা জানতে চান, কী কারণে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধূপগুড়ি থানার পুলিশও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি।
advertisement
ধৃত আলিফ ইসলাম দাবি করেছে, “সে মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা লেনদেন করত। পরে সেই অ্যাপ ও সিম সে এক বন্ধুকে ব্যবহার করতে দিয়েছিল। ওই বন্ধু পাকিস্তানের কারও সঙ্গে টাকা লেনদেন করেছিল বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গুজরাত থেকেও আরও চারজন যুবককে গ্রেফতার করা হয়েছে বলে তার দাবি। সে এই টাকা লেনদেনের বিষয়ে কোন কিছুই জানত না। “
advertisement
এদিন পুলিশি উপস্থিতির মধ্যেই পরিবারের সদস্যদের সামনে পড়ে আবেগপ্রবণ হয়ে পড়ে ধৃত যুবক। কোলের দুই সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়ে সে। বর্তমানে পাকিস্তানে টাকা লেনদেনের অভিযোগের পিছনে অন্য কোনও বড় চক্র জড়িত রয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিষয়টি নিয়ে ধন্দে রয়েছে স্থানীয় মানুষজন।
advertisement
Rocky Chowdhary
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangladesh Youth Connection With Pakistan: বাংলাদেশ থেকে প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে বাঙালি মেয়েকে বিয়ে, তারপরে পাকিস্তানের সঙ্গে টাকা লেনদেন, পুলিশের হাতে ধরা পড়ে কান্না
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement