advertisement

North Bengal Storm: ঝড়ের দাপট উত্তরবঙ্গে,শিলিগুড়িতে গাছ উপড়ে বিপত্তি,মিরিকে গাছে চাপা পড়ল গাড়ি

Last Updated:
সোমবার সন্ধে-রাতে প্রবল কালবৈশাখী ঝড়ে কাঁপল উত্তর ও দক্ষিণবঙ্গ! জলপাইগুড়ি, মিরিক, শিলিগুড়ি ঝড়ে লণ্ডভণ্ড! কোথায় গাছ উপড়ে পড়ে বিপত্তি, কোথাও গাছে চাপা পড়ল গাড়ি
1/6
ঝড়ের দাপট উত্তরবঙ্গেও! প্রবল ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দার্জিলিংয়ের মিরিক। মিরিক পুরসভার ৯ নং ওয়ার্ডে গাছ পড়ে ক্ষতিগ্রস্থ অলটো গাড়ি। রাস্তার পাশেই দাঁড় করানো ছিল গাড়িটি। ক্ষতিগ্রস্থ ওই ওয়ার্ডেরই ৬টি বাড়ি। উড়ে গিয়েছে টিনের ছাদ।

2/6
শিলিগুড়িতে ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ দোকান-বাড়ি! শিলিগুড়ির একাধিক ওয়ার্ডে গাছ উপড়ে বিপত্তি! শিলিগুড়িতে গাছ পড়ে দীর্ঘক্ষণ বাড়িতে আটকে দম্পতি পরে দমকলের সাহায্যে উদ্ধার করা হয় দম্পতিকে। ঘটনাস্থলে গিয়ে কাউন্সিলরদের সঙ্গে কথা বলেন মেয়র।

3/6
ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ি চত্বর। পুকুর পাড়ে উপরে পড়ল রাজ আমলের প্রাচীন গাছ। অল্পের জন্য রক্ষা পেয়েছে শিব ও মনসা মন্দির। রাজবাড়ির পুকুর পাড়ের এই অংশ জলপাইগুড়িবাসীর কাছে অত্যন্ত আকর্ষনের জায়গা। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমনে এসে দৃশ্যতই হতাশ সকলে।

4/6
মাত্র ৫ মিনিটের ঝড়। ঝড়ের দাপটে ব্যাপক ক্ষতিগ্রস্ত নকশালবাড়ির বিস্তীর্ণ গ্রামাঞ্চল। ১০০-র বেশি গাছ ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে ৪০-এর বেশি গ্রামে। নকশালবাড়ির বেঙ্গাইজোত, ফুটানি মোড়, রথখোলা, দয়ারাম-সহ একাধিক এলাকায় লন্ডভন্ডের ছবি। স্থানীয়রা জানান, গতকাল রাতে ৫ মিনিটের ঝড়ে একাধিক গাছ ভেঙে পড়ে।

5/6
সোমবার রাতে বাংলার জেলায় জেলায় ঝড়-বৃষ্টির দাপট!কলকাতা-সহ জেলায় জেলায় কালবৈশাখী রাতের কলকাতায় ব্যাপক ঝড়-বৃষ্টি! ময়দান-সহ একাধিক এলাকায় গাছ পড়ে বিপত্তি
সোমবার রাতে বাংলার জেলায় জেলায় ঝড়-বৃষ্টির দাপট!কলকাতা-সহ জেলায় জেলায় কালবৈশাখীরাতের কলকাতায় ব্যাপক ঝড়-বৃষ্টি! ময়দান-সহ একাধিক এলাকায় গাছ পড়ে বিপত্তি
advertisement
6/6
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও কালবৈশাখী! ঝড়ের দাপটে ক্যানিংয়ে ধসল তোরণ! গাছ উপড়ে পড়ায় দীর্ঘক্ষণ বন্ধ রাস্তা। যান চলাচল ব্যাহত ক্যানিং-বারুইপুর রোডে! দীর্ঘক্ষণ বন্ধ থাকে ক্যানিং-বাসন্তী হাইওয়েও! দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন ক্যানিংয়ের বিস্তীর্ণ এলাকা।