advertisement

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে গণতন্ত্রের হত্য়া হয়নি: অনুব্রত মণ্ডল

Last Updated:
#বোলপুর: বাংলায় তৃণমূলের জয়জয়কার ৷ বীরভূমেও গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ জায়গাতেই জয় ছিনিয়ে নিয়েছে শাসক দল ৷ কিন্তু একেবারে বিরোধী শূন্য হয়নি বীরভূম ৷ বীরভূমের ময়ূরেশ্বরে পঞ্চায়েত সমিতির একটি আসনে বড় ব্যবধানে শাসক দলের থেকে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি ৷ আর এতেই ক্ষোভে ফুটছেন অনুব্রত মণ্ডল ৷
শুক্রবার বোলপুরে তৃণমূলের জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করেন অনুব্রত মণ্ডল ৷ তিনি বলেন, ‘এই জয় উন্নয়নের জয় ৷ আমি এখনও বলব সাধারণ মানুষ উন্নয়ন দেখেই ভোট দিয়েছেন ৷ লোকসভাতেও উন্নয়ন দাঁড়িয়ে থাকবে ৷ বিরোধীরা তো বীরভূমে জিতেছে ৷ না জিতলে বলা হত গণতন্ত্রের হত্যা হয়েছে ৷ ফলে এতেই প্রমাণ মিলছে গণতন্ত্রের হত্যা হয়নি ৷’
advertisement
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে বীরভূম যে ফল করেছে , তাতে তৃণমূলের ধারেকাছে নেই বিরোধী দলগুলি ৷ কিন্তু যে জেলায় নিজেদের ঘাঁটি জোরদার করেছে তৃণমূল কংগ্রেস, সেখানে বিজেপি কীভাবে মাথাচাড়া দিয়ে উঠল বীরভূমে ? তা নিয়েই এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে ৷ যদিও এদিন বোলপুরের বৈঠক থেকেই ২০১৯ সালে বোলপুর লোকসভা কেন্দ্র থেকেও যে তৃণমূলই জিতবে ৷ সেই বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন অনুব্রত মণ্ডল ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে গণতন্ত্রের হত্য়া হয়নি: অনুব্রত মণ্ডল
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement