advertisement

Crime News: বউমার সঙ্গে ওটা কে? গোপন মুহূর্ত দেখে ফেলল শাশুড়ি! তারপরই ঘটে গেল হাড়হিম করা ঘটনা

Last Updated:

Crime News: ঘটনার পর থেকে বেশ কয়েকবার সরস্বতী রায়কে ফোন করার চেষ্টা করেন পুত্রবধূর প্রেমিক খোকন ফকির। বিপত্তি ঘটে গত শুক্রবার, ছোট ছেলে দীপক রায় কাজ থেকে বাড়ি ফিরে মাকে দেখতে না পাওয়ায় চারিদিকে খোঁজখবর শুরু করেন।

গোপন মুহূর্ত দেখে ফেলল শাশুড়ি (প্রতীকী ছবি)
গোপন মুহূর্ত দেখে ফেলল শাশুড়ি (প্রতীকী ছবি)
আনিশ উদ্দিন মোল্লা, উস্থি: পুত্রবধূর সঙ্গে এলাকার যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক। অবৈধ সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল শাশুড়ি। এরই জন্য খুন হতে হল শাশুড়িকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার ভোলেরহাট মোড় এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা সরস্বতী রায় (৬৫) ভোলেরহাট এলাকার বাসিন্দা। বাড়িতে ছোট ছেলে দীপক রায়ের সঙ্গে থাকত। সম্প্রতি ছোট ছেলে দীপক রায়ের স্ত্রী সুপর্ণা রায় এলাকার এক যুবক খোকন ফকিরের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। এমনকী ওই যুবকের সঙ্গে অপ্রীতিকর অবস্থায় গৃহবধূকে দেখে ফেলেন সরস্বতী রায়। এর পর থেকেই ছোট ছেলের স্ত্রী মগরাহাটে নিজের বাপের বাড়িতে থাকতে শুরু করে।
ঘটনার পর থেকে বেশ কয়েকবার সরস্বতী রায়কে ফোন করার চেষ্টা করেন পুত্রবধূর প্রেমিক খোকন ফকির। বিপত্তি ঘটে গত শুক্রবার, ছোট ছেলে দীপক রায় কাজ থেকে বাড়ি ফিরে মাকে দেখতে না পাওয়ায় চারিদিকে খোঁজখবর শুরু করেন। পরে বাড়ির পেছনে শৌচালয়ের চেম্বার ভাঙা দেখতে পাওয়ায় সন্দেহ হয় দীপক রায়ের। এরপরেই উস্থি থানার পুলিশকে দীপক রায় জানায়, তার মায়ের দেহ শৌচালয়ের চেম্বারে রয়েছে।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে উস্থি থানার পুলিশ শৌচালয়ের চেম্বার থেকে সরস্বতী রায়ের দেহ উদ্ধার করেন। পরিবারের অভিযোগ, পুত্রবধূর সঙ্গে এলাকার যুবক খোকন ফকিরের বিবাহ বহির্ভূত সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল শাশুড়ি সরস্বতী রায়। তাই পুত্রবধূর প্রেমিক খোকন ফকির বৃদ্ধাকে খুন করার পর শৌচালয়ের চেম্বারে ঢুকিয়ে দেয় তথ্য লোপাটের জন্য।
advertisement
রবিবার বৃদ্ধার দেহ উদ্ধারের পর দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠানো হয়। অন্যদিকে ঘটনায় অভিযুক্ত যুবক খোকন ফকিরকে আটক করেছে উস্থি থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: বউমার সঙ্গে ওটা কে? গোপন মুহূর্ত দেখে ফেলল শাশুড়ি! তারপরই ঘটে গেল হাড়হিম করা ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement