advertisement

West Bengal News: স্ত্রী'র রক্তাক্ত দেহ টোটোর মধ্যে, স্বামীর দেহ গাছে ঝুলন্ত! ভগবানগোলায় হাড়হিম ঘটনা

Last Updated:

West Bengal News: সূত্র মারফৎ জানা গিয়েছে, মৃত ওই মহিলা বহরমপুরে একটি বেসরকারি নার্সিংহোমে কাজ করতেন।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#ভগবানগোলা: টোটোর মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন এক মহিলাকে। চাঞ্চল্য ভগবানগোলায়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার দীঘা এলাকায়। মৃত মহিলার নাম আয়েশা বিবি। তাঁর বাড়ি ভগবানগোলার সুবর্ণমৃগী এলাকায়।
সূত্র মারফৎ জানা গিয়েছে, মৃত ওই মহিলা বহরমপুরে একটি বেসরকারি নার্সিংহোমে কাজ করতেন। এরই মধ্যে সকালে ওই মহিলার স্বামীর মৃতদেহ আম গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় পায় পুলিশ। মৃতের নাম জার্জিস হোসেন। স্ত্রীকে খুন করে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছে বলে পুলিশের অনুমান।
advertisement
advertisement
প্রতিদিনের মতো এদিন রাতে টোটো ধরে বাড়ি যাওয়ার সময় টোটোর ভিতরেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে কে বা কারা। ঘটনার খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিশ ও স্থানীয়রা সঙ্গে সঙ্গে মহিলাকে উদ্ধার করে প্রথমে কানাপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
advertisement
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে লালবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে লালবাগ হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছাড়ায়। এই ঘটনায় টোটো চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: স্ত্রী'র রক্তাক্ত দেহ টোটোর মধ্যে, স্বামীর দেহ গাছে ঝুলন্ত! ভগবানগোলায় হাড়হিম ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement