advertisement

প্রাতঃকৃত্য সারতে গিয়েছিলেন দম্পতি, বিদ্যুতের তারে ঘেরা ছিল পুকুর! এক লহমায় সব শেষ...

Last Updated:

স্থানীয় সূত্রে খবর, পাঁচখুরি ২ নম্বর অঞ্চলের পঞ্চায়েত সদস্য শেখ সৈয়দ আলি তাঁর পুকুর বিদ্যুতের তার দিয়ে ঘিরে রেখেছিলেন যাতে কেউ পুকুর থেকে মাছ চুরি না করতে পারে। কিন্তু এ বিষয়ে তিনি আশেপাশের মানুষকে কিছুই জানাননি।

বিক্ষোভে শামিল গ্রামবাসীরা
বিক্ষোভে শামিল গ্রামবাসীরা
#শোভন দাস, পশ্চিম মেদিনীপুর: প্রাতঃকৃত্য সারতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু দম্পতির। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পাঁচখুরি ২ নম্বর অঞ্চলের মোড়কা গ্রামে। মৃতদের নাম বাপি মাণ্ডি, মণিকা মাণ্ডি।
মৃতের ছেলে জানিয়েছে, গতকাল রাতে তার মা-বাবা বাড়িতে বলে যান কিছুক্ষণের মধ্যে আসছি। কিন্তু তারপর আর ফেরেননি। বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করলে বাড়ির অদূরে ধানজমির মাঝে পুকুর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে খবর, পাঁচখুরি ২ নম্বর অঞ্চলের পঞ্চায়েত সদস্য শেখ সৈয়দ আলি তাঁর পুকুর বিদ্যুতের তার দিয়ে ঘিরে রেখেছিলেন যাতে কেউ পুকুর থেকে মাছ চুরি না করতে পারে। কিন্তু এ বিষয়ে তিনি আশেপাশের মানুষকে কিছুই জানাননি। যার ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃতের পরিবার পুকুর মালিকের দৃষ্টান্তমূলক দাবি জানিয়েছে।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। তবে ক্ষুব্ধ গ্রামবাসীরা মৃতদেহ নিয়ে যেতে বাধা দেয় পুলিশকে। ঘটনার পর বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। ঘটনায় উত্তেজনা রয়েছে এলাকায়। অন্যদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত পঞ্চায়েত সদস্য শেখ সৈয়দ আলি। ঘটনার পরেই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় এবং রাজ্য সড়ক অবরোধ করে দোষী ব্যাক্তির গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রাতঃকৃত্য সারতে গিয়েছিলেন দম্পতি, বিদ্যুতের তারে ঘেরা ছিল পুকুর! এক লহমায় সব শেষ...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement