advertisement

West Bardhaman News : খাবারে ব্যবহৃত রং কতটা সুরক্ষিত, আবার কি বাড়ছে সবজির দাম? সচেতন প্রশাসন

Last Updated:

খাবারের দোকান চালাতে যে সমস্ত লাইসেন্স থাকা প্রয়োজন, সেগুলি রয়েছে কিনা, সেই বিষয়েও হয়েছে নজরদারি। 

+
গুণগতমান

গুণগতমান পরীক্ষায় ফুড সেফটি অফিসার

আসানসোল, পশ্চিম বর্ধমান : প্রশাসনের নজর এড়িয়ে আবার কি বেড়ে যাচ্ছে কাঁচা শাক সবজির দাম? খাবারে যে রং ব্যবহার করা হচ্ছে, তা কতটা সুরক্ষিত? সমস্ত বিধি নিষেধ মেনে কি রেস্টুরেন্টগুলি চালানো হচ্ছে? পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কতটা নজর দেওয়া হয়েছে? খাবারের গুণগত মান কেমন? সঠিকভাবে কি ওজন মেশিনগুলি ব্যবহার করা হচ্ছে? এইসব বিষয়ে সতর্ক জেলা ক্রেতা সুরক্ষা দফতর।
অনেক ক্ষেত্রেই খাবারে ব্যবহৃত রংগুলি সুরক্ষিত নয় বলে অভিযোগ উঠছে। তাই জেলার বিভিন্ন রেস্টুরেন্ট, অন্য খাবারের দোকানগুলির পরিস্থিতি খতিয়ে দেখলেন ফুড সেফটি আধিকারিকরা। খাবার তৈরির জন্য যে সমস্ত জিনিস ব্যবহার করা হচ্ছে, সেগুলি সব বিধি সম্মত কিনা, সেই বিষয়গুলি খতিয়ে দেখা হয়েছে। আবার খাবারের দোকান চালাতে যে সমস্ত লাইসেন্স থাকা প্রয়োজন, সেগুলি রয়েছে কিনা, সেই বিষয়েও হয়েছে নজরদারি। যাদের কাছে লাইসেন্স নেই তাদের এই বিষয়ে সতর্ক করা হয়েছে।
advertisement
advertisement
অন্যদিকে প্রশাসনের নজর এড়িয়ে কি আবার বেড়ে যাচ্ছে কাঁচা শাক সবজির দাম? সেই বিষয়টিও খতিয়ে দেখেছেন ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকরা। বিক্রেতারা সুযোগ বুঝে যাতে ক্রেতাদের থেকে বেশি দাম না নেন, সেই বিষয়ে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে অনেক সময় ওজন মেশিনে কারচুপি দেখা যায়। তাই বিভিন্ন দোকানে ব্যবহৃত ওজন মেশিনগুলি খতিয়ে দেখা হয়েছে। সঠিকভাবে ওজন মেশিন ব্যবহার করার কথাও জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে।
advertisement
পর্যাপ্ত পরিমাণ টাকা-পয়সা খরচ করার পরেও যাতে ক্রেতাদের ঠকতে না হয়, সেই বিষয়ে বিশেষভাবে সতর্ক হয়েছে ক্রেতা সুরক্ষা দফতর। অন্যদিকে বাইরে থেকে কেনা খাবারগুলি যাতে স্বাস্থ্যবিধি সম্মত হয়, সেই বিষয়টিও নজরে রয়েছে। যে কারণে রেস্টুরেন্টগুলির পরিছন্নতা থেকে শুরু করে লাইসেন্স, এমনকি স্বাস্থ্যবিধি সম্পন্ন সমস্ত সামগ্রী ব্যবহার করা হচ্ছে কিনা, সেই বিষয়গুলি নিয়ে সতর্ক করা হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ক্রেতাদের সুরক্ষায় এই অভিযান নিয়মিত চালানো হবে বলে খবর। জেলা প্রশাসনের এই উদ্যোগ দেখে খুশি আসানসোল মানুষজন।
নয়ন ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News : খাবারে ব্যবহৃত রং কতটা সুরক্ষিত, আবার কি বাড়ছে সবজির দাম? সচেতন প্রশাসন
Next Article
advertisement
West Bengal Weather Update: আরও বাড়বে তাপমাত্রা ! আগামী সপ্তাহে রাজ্যের দক্ষিণের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
আরও বাড়বে তাপমাত্রা ! আগামী সপ্তাহে রাজ্যের দক্ষিণের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
  • আরও বাড়বে তাপমাত্রা !

  • আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement