advertisement

India Bangladesh Border: সূর্য ডুবতেই ভয়ঙ্কর কাণ্ড নদিয়া সীমান্তে! যুবকের পিঠে সামান্য ব্যাগ, কিন্তু ভিতরে কী ছিল জানেন? আঁতকে উঠল পুলিশ

Last Updated:

India Bangladesh Border: রাতে নদিয়ার মাজদিয়া বানপুর রোডে পিঠে ব্যাগ নিয়ে ঘুরাঘুরি করছিল পাচারকারীরা। রাতে টহলরত পুলিশের সন্দেহ হতে এক মুহূর্তে সময় লাগেনি। তারপরেই মারাত্মক কাণ্ড...

রাতে টহলরত পুলিশ।
রাতে টহলরত পুলিশ।
কৃষ্ণগঞ্জ, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ। গ্রেফতার এক পাচারকারী। আবারও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ছক ছিল পাচারকারীদের এমনটাই অনুমান পুলিশের।
ঘটনায় নতুন করে চাঞ্চল্য নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানা এলাকায়। সূত্রের খবর, রাতে নদিয়ার মাজদিয়া বানপুর রোডে পিঠে ব্যাগ নিয়ে ঘুরাঘুরি করছিল পাচারকারীরা। সন্দেহ হয় পুলিশের। তল্লাশি অভিযান শুরু করতেই ব্যাগগুলি থেকে উদ্ধার হয় প্রায় ২৫০ বোতল  নিষিদ্ধ কাশির সিরাপ। যদিও পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করে।
আরও পড়ুন: জয়েন্টের পর কোথায় ভর্তি হবেন? NIRF Ranking-এ দেশের সেরা ১০ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হদিশ রইল
অন্যদিকে, এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। এর আগেও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হওয়ার ঘটনায় সারা ফেলে দিয়েছিল গোটা জেলা জুড়ে। এবার বাংলাদেশে পাচারের আগেই পুলিশের আবারও বড়সড় সাফল্য।
advertisement
advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় সিলেবাসের বাইরে ৩ প্রশ্ন, বিতর্ক হতেই নম্বর বন্টন নিয়ে বড় সিদ্ধান্ত সংসদের
ঘটনায় গ্রেফতার এক পাচারকারী। এই ঘটনার সঙ্গে আরও কোনও বড় চক্র আছে কিনা তা তদন্ত করবে পুলিশ। উদ্ধার হওয়া এই  নিষিদ্ধ কাশির সিরাপগুলি কোথা থেকে কোথায় যাচ্ছিল বা এই চক্রের সঙ্গে কারা জড়িত তার সমস্তটাই তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
উল্লেখ্য, কিছুদিন আগেই বাংলাদেশে হয়ে গেল নির্বাচন আর পশ্চিমবঙ্গে কয়েকদিন পরেই ঘোষণা হয়ে যাওয়ার কথা বিধানসভা নির্বাচনের এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আর সেই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের সীমান্তে কড়া নজরদারি চলছে  সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশের। আর তার জেরেই এদিন নিষিদ্ধ কাশির সিরাপ-সহ ধরা পড়ল পাচারকারীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
India Bangladesh Border: সূর্য ডুবতেই ভয়ঙ্কর কাণ্ড নদিয়া সীমান্তে! যুবকের পিঠে সামান্য ব্যাগ, কিন্তু ভিতরে কী ছিল জানেন? আঁতকে উঠল পুলিশ
Next Article
advertisement
Centre State Conflict: দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! পাল্টা বদলির নির্দেশ নবান্নের, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! নারাজ রাজ্য, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
  • দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির সিপি-কে ডেপুটেশনে চাইল কেন্দ্র৷

  • দুই অফিসারকে দিল্লি পাঠাতে নারাজ রাজ্য৷

  • ফের কেন্দ্র- রাজ্য সংঘাতের আশঙ্কা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement