advertisement

নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল বীরভূমে

Last Updated:

নবম শ্রেণীর ছাত্রী এক কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের মল্লারপুর এলাকাজুড়ে ৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷

#বীরভূম: নবম শ্রেণীর ছাত্রী এক কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের মল্লারপুর এলাকাজুড়ে ৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ৷ নবম শ্রেণীর ওই ছাত্রীর বাড়ি মল্লারপুরে ৷ তবে, পুরোনো বাড়ি থেকে কিছুটা দূরে আরও একটি বাড়ি ছিল তাদের ৷ গতকাল রাতে বিশেষ কাজে ওই বাড়িতেই যাচ্ছিল ওই ছাত্রী ৷ বেশ কিছুক্ষণ সময় কেটে গেলেও বাড়ি না ফিরতে তার পরিবারের লোক চিন্তিত হয়ে পড়েন ৷ বাড়ির আশেপাশে খোঁজ করতে শুরু করেন তারা ৷ পরে ওই নতুন বাড়িতেই রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করেন তার পরিবারের লোকজন ৷
advertisement
advertisement
এরপর পুলিশে খবর দেয় তার পরিবারের লোকজন ৷ ওই ছাত্রীর পাশ থেকে একটি অ্যাসিডের বোতলও উদ্ধার করেছে পুলিশ ৷ পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে প্রথমে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনায় মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার মৃতার পরিবার।
advertisement
শুক্রবার রামপুরহাট মহকুমা হাসপাতালে মৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় মঞ্জু লেট ও ছোটন লেট নামে দুজন প্রতিবেশী যুবককে আটক করেছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল বীরভূমে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement