advertisement

প্রবল শীত থেকে বাঁচতে উনুন জ্বালিয়ে শুয়েছিলেন, ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হল শিশুর

Last Updated:
#আসানসোল: প্রবল শীত থেকে বাঁচতে উনুন জ্বালিয়ে শুয়েছিলেন, ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হল শিশুর
#আসানসোল: প্রচণ্ড শীতে কাঁপছে রাজ্য ৷ শীতের রাতে একটু উষ্ণতা পেতে, শিশুদের শরীরে একটু গরম দিতে জ্বালানো হয়েছিল উনুন ৷ সেই উনুনই কাল হল ৷ সামান্য একটু গরম পেতে গিয়ে মৃত্যু হল এক নাবালকের ৷ ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানা এলাকার দেন্দুয়ায় ৷
স্থানীয় সূত্রে খবর, ওখানেই ভাড়াবাড়িতে থাকতেন প্রকাশ সাউ ৷ সিঙারা-কচুরি ফেরি করেন তিনি ৷ তাঁর ২ ছেলে ও স্ত্রীকে নিয়ে ছিল সংসার ৷
advertisement
advertisement
বুধবার রাতে ঘরের মধ্যে বেশ ঠান্ডা লাগায় উনুন জ্বালিয়ে ঘুমাতে গিয়েছিলেন প্রকাশ ৷ ভোর ৫টায় প্রতিবেশীরা ঘর থেকে গলগল করে ধোঁয়া বেরতে দেখেন ৷ তখনই প্রকাশের বোন রেণু সাউকে খবর দেওয়া হয় ৷ সকলে মিলে এরপর ঘরের দরজা ভেঙে সাউ পরিবারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷
হাসপাতাল সূত্রে জানানো হয়, উনুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে প্রকাশের বড় ছেলে মনু সাউ (১২)-এর ৷ বাকি ৩ জন হাসপাতালে এখনও চিকিৎসাধীন ৷ শীতের জন্য উনুন জ্বালিয়ে ঘুমোচ্ছিলেন প্রকাশ সাউ, তাঁর স্ত্রী ও দুই সন্তান ৷ ঘর বন্ধ থাকায় ঘরে ধোঁয়ায় ভরে যায় ৷ সকালে ৪ জন বেহুঁশ অবস্থায় উদ্ধার হয় ৷ তার মধ্যে একটি শিশু গতকাল রাতেই ঘুমের মধ্যে মারা যায় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রবল শীত থেকে বাঁচতে উনুন জ্বালিয়ে শুয়েছিলেন, ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হল শিশুর
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement