advertisement

Chicken Price Hike: চিকেন এ বার নাকি ৩০০ টাকা! কেন লাফিয়ে বাড়ছে মুরগির মাংসের দাম?

Last Updated:

Chicken Price Hike:সব পণ্যের দাম ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তারই সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে ব্রয়লার মুরগির মাংসের।

Chicken Price Hike
Chicken Price Hike
#উত্তর ২৪ পরগনা: খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির সাথে সাথে দাম বেড়েছে ব্রয়লার মুরগিরও। বাজারে গিয়ে মুরগির মাংসর দাম শুনে কপালে ভাঁজ সাধারণ মধ্যবিত্ত মানুষের। বাজারে খাদ্যসামগ্রী,  কাঁচাবাজার থেকে মুদি দোকান, সব পণ্যের দাম ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তারই সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে ব্রয়লার মুরগির মাংসের।
গত এক মাস থেকে দিন পনেরোর মধ্যে ব্রয়লার মুরগির মাংসের দাম কিলো প্রতি প্রায় ৩০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে কিলো প্রতি মুরগির মাংসের দাম ২৫০ থেকে ২৬০ টাকা থাকলেও, এ সপ্তাহে তার দাম হয়ে দাঁড়িয়েছে ২৭০ থেকে ২৮০ টাকা পর্যন্ত। তারপর ক্রেতাদের পছন্দসই মুরগির মাংস, যেমন বোনলেস বা লেগ পিস কেনার ক্ষেত্রে দিতে হচ্ছে বেশি মূল্য। সে ক্ষেত্রে তার কিলো প্রতি মূল্য দাঁড়াচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা অবধি।
advertisement
এ বিষয়ে দোকানদারদের সাথে কথা বলে জানা গিয়েছে, গোটা মুরগি ১৭০ টাকা কিলো এবং কাটা মুরগি ২৭০ টাকা প্রতি কিলো, এদিনের বাজার দর অনুযায়ী চলছে। তবে পছন্দসই মাংস কেনার ক্ষেত্রে মূল্য একটু বেশি দিতে হচ্ছে কারণ, অবশিষ্ট মুরগির মাংস বেচার ক্ষেত্রে দোকানদারকে বেগ পেতে হচ্ছে। তাই তারা কিলো প্রতি পছন্দসই মাংসে ৫০ টাকা বেশি নিচ্ছেন গ্রাহকদের কাছ থেকে এবং গ্রাহকরাও কোনও রকম প্রশ্ন ছাড়াই সে মাংস বাড়িতে কিনে নিয়ে যাচ্ছেন।
advertisement
advertisement
আরও পড়ুন :  ব্রাত্য কচুরিপানা থেকেই তৈরি হচ্ছে অনবদ্য শিল্পসম্ভার
এ ছাড়াও অভিযোগ, কোম্পানির ঘর থেকে দু তিন ব্যবসায়ীর হাত ঘুরে আসার ফলে মুরগির মাংসের দাম গত এক মাসে অনেকটাই বেড়েছে। দোকানদাররা জানিয়েছেন, প্রতি মাসের পয়লা তারিখ থেকে ১৫ তারিখ অবধি ব্রয়লার মুরগির মাংসের দাম একটু চড়াই থাকে। তবে মাসের মাঝামাঝি এবং শেষের দিকে দাম কিছুটা কমার সম্ভাবনা থাকে।
advertisement
আরও পড়ুন : ভেজাল খাবার থেকে লাইসেন্সহীন দোকান, ব্যস্ত বাজারে চক্ষু চড়কগাছ অভিযানকারীদের
কারণ হিসেবে দোকানদাররা জানিয়েছেন, মাসের প্রথম দিকে ক্রেতাদের হাতে টাকা থাকার ফলে দাম একটু বেশি থাকে, পরবর্তী সময়ে দাম কিছুটা কমতে থাকে। তবে সামগ্রিকভাবে মুরগির মাংসের দাম যে আগের তুলনায় কিলো প্রতি অনেকটাই বেড়েছে, সে কথা স্বীকার করে নিয়েছেন দোকানদার থেকে ক্রেতা, সকলেই।
advertisement
( প্রতিবেদন : রুদ্রনারায়ণ রায়)
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chicken Price Hike: চিকেন এ বার নাকি ৩০০ টাকা! কেন লাফিয়ে বাড়ছে মুরগির মাংসের দাম?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement