advertisement

জেলার একমাত্র প্রতিষ্ঠিত সূর্য মন্দির! ছট পুজোয় উপচে পড়ে ভক্তদের ভিড়, পুরুলিয়ার কোথায় এই মন্দির রয়েছে, এর ইতিহাস জানেন?

Last Updated:

Chhath Puja 2025: মন্দিরের পূজারী অমরেশ ঝাঁ বলেন, ছট পুজোকে কেন্দ্র করে এখানে প্রচুর মানুষের সমাগম হয়। মানুষের ভক্তির সঙ্গে মিশে রয়েছে এই পুজো।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার সূর্য মন্দির

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ হিন্দিভাষী মানুষদের অন্যতম বড় উৎসব ছট পুজো। এই উৎসবকে কেন্দ্র করে মেতে ওঠেন সকলে। পুরুলিয়া জেলাতেও ছট উৎসবের বিরাট আয়োজন দেখতে পাওয়া যায়। আর তা হবে নাই বা কেন! এককালে এই জেলা বিহারের অন্তর্ভুক্ত ছিল। তাই এখানে বহু হিন্দিভাষী মানুষের বসবাস। ছট উপলক্ষে একেবারে উৎসবের চেহারা নেয় জেলার বিভিন্ন প্রান্ত। এর মধ্যে পুরুলিয়া শহরের সাহেব বাঁধের পাড়ে ছট পুজো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানেই গড়ে উঠেছে সূর্য মন্দির।
১৯৮৫ সালে স্থাপিত হয় এই সূর্য মন্দির। ‌সেই সময় মাটির সূর্যদেবের মূর্তি তৈরি করে ছট পুজো করা হত। পরবর্তীতে ভক্তদের উদ্যোগে মন্দির সংস্কার করে সূর্যদেবের স্থায়ী মূর্তি প্রতিষ্ঠা করা হয়। সেই কারণে বহু মানুষ এই মন্দিরে ছট উৎসব পালন করেন। ‌
আরও পড়ুনঃ ছট পুজো ঘিরে অগ্নিমূল্য ফল, হাত দিলেই ছ্যাঁকা! কোন কোন ফলের দাম আকাশছোঁয়া? কিনতে যাওয়ার আগে জানুন
এই বিষয়ে মন্দিরের পূজারী অমরেশ ঝাঁ বলেন, ছট পুজোকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয়। মানুষের ভক্তির সঙ্গে মিশে রয়েছে এই পুজো। আগে এখানে মাটির মূর্তি প্রতিষ্ঠিত ছিল। কিন্তু ২০১৪ সাল থেকে সূর্য মন্দিরে স্থায়ী মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। পুরুলিয়া জেলায় এই একটিই প্রতিষ্ঠিত সূর্য মন্দির রয়েছে।
advertisement
advertisement
ছট পুজো কমিটির এই প্রসঙ্গে সদস্যরা বলেন, এইদিন হাজার হাজার মানুষের সমাগম হয়। পুরুলিয়া পুরসভা, পুরুলিয়া থানা- সকলেই সহযোগিতা করছেন। সমস্ত ব্যবস্থাপনার উপর তাঁদের নজরদারি রয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়া জেলাজুড়ে বিভিন্ন জায়গায় ছট পুজো পালিত হতে দেখা যাচ্ছে। শহর থেকে গ্রাম, সর্বত্র ছট পুজোর আমেজ। সব জায়গাতেই ছট ব্রতীদের যথেষ্ট ভিড় চোখে পড়ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেলার একমাত্র প্রতিষ্ঠিত সূর্য মন্দির! ছট পুজোয় উপচে পড়ে ভক্তদের ভিড়, পুরুলিয়ার কোথায় এই মন্দির রয়েছে, এর ইতিহাস জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement