advertisement

Cement Sculpture: পাথর খোদাই শিল্পকে পাল্লা দিচ্ছে এখানকার সিমেন্টের তৈরি ভাস্কর্য! দাম একেবারে কম

Last Updated:

Cement Sculpture: কেরল থেকে অর্ডার দিয়ে এই সমস্ত ভাস্কর্য তৈরি করার ছাঁচ এনেছেন সুখদেব মাঝি। তিনিই একমাত্র এই ধরণের সামগ্রী তৈরি করেন

+
সিমেন্টের

সিমেন্টের ভাস্কর্য

দক্ষিণ ২৪ পরগনা: আপনি যদি নামখানা থেকে বকখালিতে যান, তবে যাওয়ার পথে সিমেন্টের তৈরি এই ভাস্কর্যগুলো আপনার চোখে পড়বে। উত্তর শিবপুরের কাছে জাতীয় সড়কের পাশে চোখে পড়বে এই সিমেন্টের মূর্তিগুলো। বাঘ, সিংহ থেকে পরী একাধিক ডিজাইনের পিলার সহ আরও অনেক সামগ্রী রয়েছে এখানে। সিমেন্ট, বালি ও কুচো পাথর দিয়ে তৈরি হয় এই সমস্ত ভাস্কর্য। যা খুবই চিত্তাকর্ষক।
কেরল থেকে অর্ডার দিয়ে এই সমস্ত ভাস্কর্য তৈরি করার ছাঁচ এনেছেন সুখদেব মাঝি। তিনিই একমাত্র এই ধরণের সামগ্রী তৈরি করেন এই এলাকায়। আগের থেকে এই সামগ্রীগুলির চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন তিনি।
advertisement
টেকসই ও খুব সুন্দর দেখতে হওয়ায় সিমেন্টের তৈরি এই ভাস্কর্যগুলি অনেকেই কিনছে। মন্দিরের চূড়া, পিলার, ঘরের সৌখিন সামগ্রী হিসাবে এই ভাস্কর্যগুলি ব্যবহার করা হয়। এই সামগ্রীগুলি তৈরি করতে ৩ থেকে ৪ দিন সময় লাগে। দাম ১৭০০ থেকে ২০০০ টাকার মধ্যে হয়। দামে কম অথচ মানে ভাল হওয়ায় এই ভাস্কর্য কিনতে অনেকেই এখন আসছেন এখানে। এই ব্যবসাকে আরও বড় করতে চান সুখদেব’বাবু। এখন সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন তিনি।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cement Sculpture: পাথর খোদাই শিল্পকে পাল্লা দিচ্ছে এখানকার সিমেন্টের তৈরি ভাস্কর্য! দাম একেবারে কম
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement