advertisement

Nadia News: পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে নিজের বিপদ নিজেই ডাকলেন! নদিয়ায় গুলিবিদ্ধ ব্যবসায়ী

Last Updated:

Nadia News: নদিয়ার চাপড়ায় ব্যবসায়িক বিবাদের জেরে চললো গুলি। এক ব্যবসায়ী অপর ব্যবসায়ীর উপর রাগের মাথায় দু রাউন্ড গুলি চালালেন। হাত ছুঁয়ে বেরিয়ে যায় গুলি।

গুলি লেগে জখম নূর ইয়াসিন মণ্ডল
গুলি লেগে জখম নূর ইয়াসিন মণ্ডল
চাপড়া, নদিয়া, মৈনাক দেবনাথ: চাপড়ার হাঁটরায় ব্যবসায়িক বিবাদের জেরে চললো গুলি। এই ঘটনায় আহত হয়েছেন তেহট্টের কানাইনগরের বাসিন্দা নূর ইয়াসিন মণ্ডল। হাঁটরার বাসিন্দা ঔরঙ্গজেব সেখ তাকে লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। যদিও গুলি তার হাত ছুঁয়ে বেরিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির এক বন্ধু তক্ষক কেনাবেচার অবৈধ কারবার করতেন। হাঁটরার বাসিন্দা ঔরঙ্গজেব সেখের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল। বুধবার বিকালে ওই ব্যক্তি দলবল নিয়ে ঔরঙ্গজেবের কাছে পাওনা টাকা চাইতে এসেছিলেন। সেই সময় তারা বিবাদে জড়িয়ে পড়েন।
আরও পড়ুনঃ বাঘের পর এবার লোকালয়ে ‘দানব’ কুমির! জোড়া আতঙ্কে সিঁদুরে মেঘ দেখছে সুন্দরবন
অভিযোগ বিবাদের সময় ঔরঙ্গজেব ওই ব্যক্তিকে লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালায়। গুলি ওই ব্যক্তির বাঁ হাত ছুঁয়ে বেরিয়ে যায়। কোনও মতে পালিয়ে  নিজের প্রাণ বাঁচান ওই ব্যক্তি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে থেকে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। অভিযুক্তের খোঁজে তল্লাশির পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, পাওনা টাকা নিয়ে এর আগেও একাধিকবার গণ্ডগোল দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। অনেক সময় এই পাওনা টাকার জন্য খুন পর্যন্ত হতে হয়েছে। সেই সমস্ত ঘটনাই উঠে এসেছে সংবাদের শিরোনামে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে নিজের বিপদ নিজেই ডাকলেন! নদিয়ায় গুলিবিদ্ধ ব্যবসায়ী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement