advertisement

Bus On Fire In 2nd Hooghly Bridge: চলন্ত বাসে দাউদাউ করে জ্বলছে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাস থেকে ঝাঁপ, মৃত্যু নাকি জীবন, রইল ভিডিও

Last Updated:

Bus On Fire In 2nd Hooghly Bridge: দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে আগুন প্রাণ বাঁচাতে জানলা দিয়ে বেড়িয়ে এলেন যাত্রীরা! দেখুন ভিডিও

+
চলন্ত

চলন্ত বাসে আগুন প্রাণ বাঁচাতে জানালা দিয়ে বাইরে আসছে যাত্রী

হাওড়া: দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে আগুন৷ একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় বৃহস্পতিবার রাতে। প্রাণ বাঁচাতে জানালা দিয়ে বেরনোর চেষ্টা যাত্রীদের৷ এই দৃশ্যের সাক্ষী রইল সাধারণ মানুষ৷  দ্বিতীয় হুগলি সেতু ও টোল প্লাজার মাঝামাঝি জায়গায় এই ঘটনা হয়েছে বলে খবর৷  কলকাতা থেকে হাওড়াগামী লেন ধরে যাচ্ছিল বাসটি৷ কোনও হতাহতের খবর নেই৷ তবে বাসের যাত্রীদের লাগেজ পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর৷
বাসে আগুন লাগার ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুতে আপ-ডাউন দুই লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ পরপর গাড়ি দাঁড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যে গোটা বাস দাউদাউ করে জ্বলতে শুরু করে৷  ভেতরে যাত্রীরা অনেকেই আতঙ্কে চিৎকার করতে শুরু করে দেন৷  এই ভয়ঙ্কর ঘটনা দেখে ভিড় জমে যায় সেতুর ওপর৷
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শী জানান, মুহূর্তে বাসটিকে গিলে ফেলে বিধ্বংসী আগুন| এতটাই ভয়াবহ আগুন লাগে, ব্রিজের নীচে থাকা ঝুপড়িতেও সেই আগুন লেগে যায়| ঘটনার খবর পেয়ে প্রথমে দমকলের ২টি ইঞ্জিন, পরে আরও ১টি ইঞ্জিন আসে| বাসে থাকা সমস্ত যাত্রীরা প্রাণ নিয়ে নেমে এলেও অধিকাংশের সঙ্গে থাকা জিনিসপত্র পুড়ে খাক হয়ে গিয়েছে |
advertisement
জানা গিয়েছে, বাসটি কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার জন্য রওনা দিয়েছিল| কলকাতা থেকে রওনা দিয়ে কিছুটা পথ যেতেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা| খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা ও হাওড়া সিটি পুলিশ৷  বন্ধ হয়ে যায় হাওড়ামুখী যান চলাচল৷ অগ্নিকাণ্ডের জেরে সেতুর ওপর সারি সারি গাড়ি দাঁড়িয়ে যায়৷  এর প্রভাবে বিদ্যাসাগর সেতুর উপরে এবং সংলগ্ন রাস্তাগুলিতে গভীর রাত অবধি তীব্র যানজট তৈরি হয়৷  কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে৷  রাস্তা পরীক্ষা করে দেখেন ইঞ্জিনিয়াররা।
advertisement
Rakesh Maity
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bus On Fire In 2nd Hooghly Bridge: চলন্ত বাসে দাউদাউ করে জ্বলছে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাস থেকে ঝাঁপ, মৃত্যু নাকি জীবন, রইল ভিডিও
Next Article
advertisement
Purulia Tourism: পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, জানুন রোমাঞ্চকর কাহিনী, দোলে ঘুরে আসতে পারেন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
  • পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ের ২০০ বছরের পুরনো গুপ্ত গুহা ইতিহাস।

  • এই গুহা এক সাধকের তপস্যাস্থল ছিল, বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান।

  • পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে দোলের সময় ঘুরে আসুন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement