Saraswati Puja 2025: সরস্বতী পুজোয় ঠাকুরের কাছে বই জমা দেওয়া নয়, বরং বই কিনে বাড়ি ফিরছে এই স্কুলের পড়ুয়ারা
- Reported by:Rahi Haldar
- Published by:Purnendu Mondal
Last Updated:
পুজোর দিন বইমেলার পাশাপাশি স্কুল লাইব্রেরিতে পরিবেশ বান্ধব কর্নার উদ্বোধন
হুগলি: সরস্বতী পুজোয় ছাত্র-ছাত্রীদের বই মুখী করতে অভিনব উদ্যোগ চুঁচুড়া বালিকা মন্দির স্কুলের। পুজোর দিন স্কুলে হচ্ছে বইমেলা। একইসঙ্গে ছাত্রীরা পরিবেশ সচেতনতার পাঠ নিচ্ছে বইমেলা থেকে। পুজোর দিন বইমেলার পাশাপাশি স্কুল লাইব্রেরিতে পরিবেশ বান্ধব কর্নার উদ্বোধন হল চুঁচুড়া বালিকা বানী মন্দির স্কুলে।
বানী মন্দির স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় নিজে পরিবেশ নিয়ে কাজ করেন। তাই এবিষয়ে তার উৎসাহই বেশি। এদিন সরস্বতী পুজো উপলক্ষে স্কুলের লাইব্রেরিতে এনভায়রনমেন্ট কর্নার উদ্বোধন করেন পরিবেশবিদ বিশ্বজিৎ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অশেষ মজুমদার, স্কুল পরিচালন সমিতির সভাপতি গৌরীকান্ত মুখোপাধ্যায়।
প্রধান শিক্ষিকা জানান, “বিশ্বজিৎ বাবু আপাতত ২৩টি পরিবেশ বিষয়ক বই দিয়েছেন। সেগুলো ছাত্রীরা পড়তে পারবে। ভবিষ্যতে আরওবই রাখা হবে কর্নারে। বানীমন্দির স্কুলে সরস্বতী পুজোর দিন বইমেলা। সেখানে পরিবেশ সচেতনতা পরিবেশ নিয়ে লেখা বইয়ের সম্ভারই বেশি।”
advertisement
advertisement
আরও পড়ুন: সাক্ষাৎ ভগবান! বিরল-দুষ্প্রাপ্য রক্তের গ্রুপের রোগীর প্রাণ বাঁচাতে ছুটে এলেন অপরিচিত প্রণব
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রধান শিক্ষিকার কথায়, সরস্বতী পুজোর দিনই করার উদ্দ্যেশ্য হল শুধু স্কুলের ছাত্রীরা না প্রাক্তনীরা শহরের বইপ্রেমীরা পুজোর দিন স্কুলে এসে বইমেলায় যোগ দিতে পারে। তিনি নিজে পরিবেশ নিয়ে পড়াশোনা করেন। এটা তার প্যাশান। তিনি আরও জানান, “পরিবেশ নিয়ে ফটোগ্রাফি করি এটা একটা অন্য দিক। তবে এটা শুধু আমার ভাবনা নয় বর্তমান সময়ে সকলেরই ভাবনা হওয়া উচিত। এই ভাবনাটা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারলেই একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পাবো। পৃথিবীর গভীরতর অসুখ হল পরিবেশ ধ্বংস করা। সেই অসুখ থেকে মুক্তি পেতে হবে। স্কুলের ছাত্রী অভিভাবকরাও খুশি এমন উদ্যোগে। সরস্বতীর কাছে বই জমা দিয়ে নয় বইমেলা থেকে কিনে বাড়ি ফিরছেন তারা।”
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 03, 2025 5:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2025: সরস্বতী পুজোয় ঠাকুরের কাছে বই জমা দেওয়া নয়, বরং বই কিনে বাড়ি ফিরছে এই স্কুলের পড়ুয়ারা









