advertisement

Birbhum News: আচমকা কী ঘটল তিলপাড়া ব্যারেজে? যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ পরামর্শ চাওয়া হল

Last Updated:

Birbhum News: কীভাবে যান নিয়ন্ত্রণ করা যায় জেলা পুলিশ সুপারের কাছে তার পরামর্শ চাওয়া হয়েছে। সবদিক পরিকল্পনা করেই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই মেরামতির কাজ শুরু হবে।

+
ব্যারাজ

ব্যারাজ

বীরভূম: বীরভূমের রামপুরহাট থেকে সিউড়ি যাওয়ার পথে অবস্থিত তিলপাড়া জলাধারে হঠাৎ ফাটল।তাই তড়িঘড়ি খালি করে দেওয়া হল জলাধার।এবার দ্রুত শুরু হবে মেরামতির কাজ।নিয়ন্ত্রণ করা হবে সেতুর উপর দিয়ে যান চলাচল।কার্যত এমনটাই জানিয়েছেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। তিনি বলেন “কীভাবে যান নিয়ন্ত্রণ করা যায় জেলা পুলিশ সুপারের কাছে তার পরামর্শ চাওয়া হয়েছে।সবদিক পরিকল্পনা করেই বিশেষজ্ঞদের পরামর্শ মতভেঙে যাওয়া অংশের মেরামতির কাজ শুরু হবে।”
তবে তিলপাড়া নিয়ে চিন্তিত প্রশাসন।কারণ যান চলাচল খুব বেশি নিয়ন্ত্রণ করলে ১৪ নম্বর জাতীয় সড়কে তার প্রভাব পড়বে।তিলপাড়া সেতু দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের যোগসূত্র।পাশাপাশি জলাধার খালি হলে এই মরশুমে চাষিদের জলসেচের কী হবে, সেই বিষয়টিও ভাবিয়ে তুলেছে।জেলা কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান জানান, “তিলপাড়া জলাধার থেকে সাধারণত রবি মরশুমে জলসেচের জল দেওয়া হয় না। তবে আগামী ২৬ নভেম্বর কৃষির বৈঠক আছে সেখানে আলোচনা করে আগাম চাষিদের জানিয়ে দেওয়া হবে।”
advertisement
advertisement
৭৩ বছরের মিহিরলাল তিলপাড়া ব্যারাজ।জলাধারে ফাটল দেখা দিয়েছে।চলতি বছরে অতিবৃষ্টির জেরে জলের গতি আটকানোর জন্য যে পিলার করা হয়েছিল, সেগুলিতে ফাটল দেখা দিয়েছে। পিলারের তলার বালি সরে গিয়ে সেগুলি দুর্বল হয়ে পড়েছে।গত সপ্তাহে দিল্লি ও রাজ্য নদী ও বাঁধ বিশেষজ্ঞরা এসে জলাধারের তলায় গিয়ে ফাটল ও উলটে পরা পিলারগুলি পর্যবেক্ষণ করেন। বিশেষজ্ঞ দলে এস কে শর্মা, সমীর শুক্লা, বারিদ গুপ্তা, নীতা অরোরা ও ওয়াই কে হন্ডা এসে জলাধারের চারিদিক ঘুরে পর্যবেক্ষণ করেন।
advertisement
দেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সিউড়ির কাছে ময়ূরাক্ষী নদীর উপর জলাধারের পরিকল্পনা করে কেন্দ্রীয় সেচ মন্ত্রক। ঝাড়খণ্ডের ম্যাসাজ্জোর ও ময়ূরাক্ষী নদীর অববাহিকা থেকে জল এসে তিলপাড়ায় ১৫টি গেটের মাধ্যমে সেই জলসেচের জন্য ধরে রাখার চিন্তা করে প্রশাসন।কিন্তু চলতি বছরে বালি সরে যাওয়ায় সেতুর দু’দিকের তিনটি করে গেটের তলায় ফাটল দেখা দিয়েছে।
advertisement
সৌভিক রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: আচমকা কী ঘটল তিলপাড়া ব্যারেজে? যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ পরামর্শ চাওয়া হল
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement