advertisement

বিহারের উপ মুখ্যমন্ত্রী রেণু দেবীর সঙ্গে বাংলার যোগ, প্রিয় 'রেণু ভাবির' জয়ে খুশি জগাছার মানুষ

Last Updated:

এখনও শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর৷ মাঝে মধ্যেই, সময় করে চলে আসেন সেখানে৷

#হাওড়া: নীতীশ কুমাররে রাজ্যপাটে পড় চমক দু’জন উপমুখ্যমন্ত্রী৷ যার মধ্যে একজনের সঙ্গে রয়েছে বাংলার যোগ৷ তিনি বাংলার বৌমা!বিহারে নীতীশ কুমারের মন্ত্রিসভার উপ মুখ্যমন্ত্রী রেণু দেবী ছিলেন একসময় বাংলার বাসিন্দা৷ হাওড়ার জগাছার দুর্গাপ্রসাদের সঙ্গে বিয়ে হয় বিহারের বেতিয়ার বাসিন্দা রেণুর৷ জগাছায় তিনি থেকেছেন অনেক দিন৷ যদিও স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে তিনি বিহারে নিজের বাড়িতে চলে যান৷ তাই তাঁর জয়ে এবং বিশেষ করে বিহারের উপ মুখ্যমন্ত্রী পদে আসাতে খুবই খুশি জগাছার মানুষ৷ প্রিয় রেণু ভাবীর কথা উঠে আসছে বার বার এবং জানানো হচ্ছে শুভেচ্ছা৷
এখনও শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর৷ মাঝে মধ্যেই, সময় করে চলে আসেন সেখানে৷ লকডাউনের আগেই মার্চ মাসে এসেছিলেন সকলের সঙ্গে দেখা করতে৷
হাওড়ার জগাছায় রেণুদেবীর শ্বশুরবাড়ি হাওড়ার জগাছায় রেণুদেবীর
advertisement
শ্বশুরবাড়ি
স্বামী দুর্গাপ্রসাদ ছিলেন এক অর্থলগ্নি সংস্থার ফিল্ড অফিসার ছিলেন৷ তাঁর মৃত্যুর পর সেই কাজে যোগ দেন রেণুদেবী৷ তবে সেখানে কিছু সমস্যা দেখা দিতে তিনি ফিরে যান বিহারে৷ বিহারে গিয়ে রাজনীতির সঙ্গে যোগ দেন রেণুদেবী৷ সেখান থেকে ধীরে ধীরে তাঁর রাজনীতিতে উত্থান৷ ৪ বার বিজেপির হয়ে বিহারের বেতিয়া বিধানসভা থেকে জেতেন তিনি৷ ১৯৮৮-এ বিজেপির মহিলা মোর্চায় যোগ দান করেন রেণুদেবী৷ তবে রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৮১-এ সামাজিক কাজকর্মের মাধ্যমে৷
advertisement
সঙ্ঘ পরিবারের সঙ্গে যোগ ছিল তাঁর মায়ের৷ তাই ছোট থেকেই রাজনীতির সঙ্গে ছিল নিবিড় যোগ৷ বিহারি বণিক সমাজের নোইয়া জাতির সদস্য তিনি৷ জাতপাতের রাজনীতির ওপর নির্ভরশীল বিহারের রাজনৈতিক সমীকরণে খুবই গুরুত্বপূর্ণ পিছিয়ে পড়া জাতির প্রতিনিধি রেণুদেবী৷ ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত বিহারের ক্রীড়া মন্ত্রীও ছিলেন তিনি৷
আপাতত রেণুদেবীর এই জয়ে খুশি তাঁর শ্বশুরবাড়ির লোক৷ তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন হওড়ার জগাছার বাসিন্দারা৷ এখন তাঁর শ্বশুরবাড়িতে রয়েছেন তাঁর দূর সম্পর্কের ভাসুর বাবান প্রসাদ সিং৷
advertisement
(Input-Debashis Chakraborty)
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিহারের উপ মুখ্যমন্ত্রী রেণু দেবীর সঙ্গে বাংলার যোগ, প্রিয় 'রেণু ভাবির' জয়ে খুশি জগাছার মানুষ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement