advertisement

Bengali News: বদলে যাবে বাঁকুড়া স্টেশন, আর চেনাই যাবে না

Last Updated:

অমৃত ভারত স্টেশন প্রকল্পে বাঁকুড়া স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে ৪১ লক্ষ ৮৬ লক্ষ টাকা। এই স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এবার সেই স্টেশনই সেজে উঠবে

+
বাঁকুড়া

বাঁকুড়া জংশন 

বাঁকুড়া: বদলে যাবে বাঁকুড়া স্টেশন। আর চিনতে পারবেন না বাঁকুড়া রেল স্টেশনকে। উন্নত পার্কিং এবং আধুনিক সুযোগ-সুবিধা খচিত এক মডেল স্টেশনে পরিণত হতে চলেছে এটি। শুনে অবাক হচ্ছেন? কিন্তু এমনটাই জানিয়েছেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষার প্রতিমন্ত্রী সুভাষ সরকার।
অমৃত ভারত স্টেশন প্রকল্পে বাঁকুড়া স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে ৪১ লক্ষ ৮৬ লক্ষ টাকা। এই স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এবার সেই স্টেশনই সেজে উঠবে। মূলত বাঁকুড়ার টেরাকোটা, ডোকরা এবং অন্যান্য স্থানীয় শিল্পের উপর ভিত্তি করে মডেল স্টেশনটির রূপ বদল করা হবে। বাঁকুড়া লোকসভার অন্তর্গত দুটি স্টেশন জয়চন্ডী (পুরুলিয়া) এবং বাঁকুড়া অমৃত ভারত প্রকল্পে জায়গা পেয়েছে। এদিন ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বাঁকুড়া স্টেশনের রূপ বদলের কাজের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এছাড়াও দক্ষিণ-পূর্ব রেলের অধীনে ১০৮ টি আন্ডারপাস তৈরি হচ্ছে। তার মধ্যে অমৃত ভারত প্রকল্পের অধীনে তৈরি হবে ৫০ টি। এর মধ্যে বাঁকুড়া লোকসভার ৬ টি আন্ডার পাস আছে। এছাড়াও সাংসদ সুভাষ সরকার জানান কেঠারডাঙা আন্ডারপাস ও ছাতনা ঝান্টিপাহাড়ি বাঁকুড়া শহর সংলগ্ন ময়রাবাঁধ আন্ডারপাস রেলের তরফ থেকে অনুমোদিত হয়েছে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: বদলে যাবে বাঁকুড়া স্টেশন, আর চেনাই যাবে না
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement