advertisement

Bengali News: গ্রামে গিয়ে পুলিশ কর্তা দেখলেন ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে মাছের ভেড়ি! তারপর...

Last Updated:

ক্যানিংয়ের মাতলা নদীর চরে অবস্থিত কৃপাখালি গ্রামে পুলিশের সম্পর্ক কর্মসূচির মধ্যে দিয়ে গ্রামের মানুষকে এই বিষয়ে সচেতন করার উদ্যোগ নেন ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ

+
ম্যানগ্রোভ

ম্যানগ্রোভ নিধন রুখতে গ্রাম পুলিশ 

দক্ষিণ ২৪ পরগনা‌: দিনের পর দিন সুন্দরবনের গোসাবা, বাসন্তী, ক্যানিং এলাকায় ম্যানগ্রোভ নিধন করে মাছের ভেড়ি তৈরি হচ্ছে। রাতের অন্ধকারে মাটি কাটার যন্ত্র এনে রাতারাতি ভেড়ি তৈরি করা হচ্ছে। ফলে বিপন্ন হয়ে পড়ছে সুন্দরবন। পুলিশের কাছে যতক্ষণে খবর আসছে ততক্ষণে হাজার হাজার ম্যানগ্রোভ কেটে সাফ করে ফেলা হচ্ছে গোটা জায়গা। আর তাই এবার ম্যানগ্রোভ নিধন রুখতে গ্রামবাসীদের সচেতন করার উদ্যোগ নিল পুলিশ।
ক্যানিংয়ের মাতলা নদীর চরে অবস্থিত কৃপাখালি গ্রামে পুলিশের সম্পর্ক কর্মসূচির মধ্যে দিয়ে গ্রামের মানুষকে এই বিষয়ে সচেতন করার উদ্যোগ নেন ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ। ম্যানগ্রোভের উপকারিতা সম্পর্কে তিনি গ্রামবাসীদের বোঝান। পাশাপাশি ম্যানগ্রোভের নিধন রুখতে গ্রামবাসীদের সক্রিয় অংশগ্রহনের বার্তাও দেন। আইসি ছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরবন গবেষক দেবব্রত মণ্ডলও।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ক্যানিংয়ের এই কৃপাখালি গ্রাম প্রতিবার প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ হয়। বিশেষ করে নদীর বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়। নোনা জল ঢুকে চাষের জমি, পুকুর, বাড়িঘর সবই ক্ষতিগ্রস্থ হয়। সমস্যায় পড়তে হয় এলাকার মানুষকে। এই বাঁধের ভাঙন রুখতে ম্যানগ্রোভের প্রয়োজনীয়তা সম্পর্কে গ্রামের মানুষকে সচেতন করা হয়। গ্রাম পরিদর্শনের সময় আইসি দেখেন বেশ কিছু জায়গায় ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরির করা হচ্ছে। এর বিপদ সম্পর্কে তিনি গ্রামের মানুষকে সচেতন করেন। আই সি বলেন, কৃপাখালি এলাকায় বেআইনিভাবে মাছের ভেড়ি তৈরি হচ্ছে ম্যানগ্রোভ কেটে। এদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব। কিন্তু এলাকার মানুষকেই এই বিষয়ে এগিয়ে আসতে হবে। তাঁদেরকেই প্রতিবাদ করতে হবে। কারণ নদী না বাঁচলে, ম্যানগ্রোভ না বাঁচলে এই গ্রামের অস্তিত্ব থাকবে না।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: গ্রামে গিয়ে পুলিশ কর্তা দেখলেন ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে মাছের ভেড়ি! তারপর...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement