advertisement

Belur Math: ১ জানুয়ারি কল্পতরু উৎসবে বন্ধ থাকছে বেলুড় মঠ, ভিড় এড়াতে সিদ্ধান্ত কর্তৃপক্ষের

Last Updated:

গত ২৫ ডিসেম্বর বেলুড় মঠে উপচে পড়েছিল ভিড়৷ সেকথা মাথায় রেখেই ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Belur Math)৷

কল্পতরু উৎসবে বন্ধ থাকছে বেলুড় মঠ৷
কল্পতরু উৎসবে বন্ধ থাকছে বেলুড় মঠ৷
#হাওড়া: আগামী ১ জানুয়ারি, কল্পতরু উৎসবেও (Kalpataru Utsav) বন্ধ থাকছে বেলুড় মঠ৷ এ দিন বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে ট্যুইট করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে৷ নতুন করে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের আশঙ্কা তৈরি হওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে বেলুড় মঠ (Belur Math) কর্তৃপক্ষ৷
গত ২৫ ডিসেম্বর বেলুড় মঠে উপচে পড়েছিল ভিড়৷ সেকথা মাথায় রেখেই ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷
advertisement
বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, 'অনিবার্য কারণের জন্য আগামী ১ জানুয়ারি (শনিবার) থেকে ৪ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য বেলুড় মঠ বন্ধ থাকবে৷ ৫ জানুয়ারি (বুধবার) থেকে পুনরায় যথারীতি মঠ খোলা থাকবে৷'
advertisement
গত বছরও ১ জানুয়ারি বেলুড় মঠ বন্ধ রাখা হয়েছিল৷ প্রায় দু' বছর পর গত রবিবার মা সারদার ১৬৯ তম জন্মতিথি উদযাপন উপলক্ষে কোনও উৎসবে বেলুড় মঠে প্রবেশের অনুমতি পেয়েছিলেন ভক্তরা৷ যদিও সারাদিনের বদলে নির্দিষ্ট সময়ের জন্য এই অনুমতি দেওয়া হয়েছিল৷ চিরাচরিত খিচুড়ি প্রসাদের বদলে ভক্তদের শুকনো প্রসাদ দেওয়া হয়৷
advertisement
কিন্তু কল্পতরু উৎসবে বিপুল ভক্ত সমাগমের কথা মাথায় রেখে ফের মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ৷ কারণ নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেওয়া জন সমাগম না করারই পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Belur Math: ১ জানুয়ারি কল্পতরু উৎসবে বন্ধ থাকছে বেলুড় মঠ, ভিড় এড়াতে সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement