advertisement

Bardhaman News: বর্ধমান স্টেশনে ভেঙে পড়ল বিরাট জলের ট্যাঙ্ক! মৃত ৩, আরও মৃত্যুর আশঙ্কা

Last Updated:

Bardhaman News: এই ঘটনার কারণে বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে বন্ধ করা হয় ট্রেন চলাচল।

বর্ধমানে মারাত্মক ঘটনা
বর্ধমানে মারাত্মক ঘটনা
বর্ধমান: বর্ধমান স্টেশনে ভয়ঙ্কর কাণ্ড। স্টেশন চত্বরেই ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। জলের ট্যাঙ্ক ভেঙে ইতিমধ্যেই জখম বেশ কয়েকজন। বর্ধমান স্টেশনে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ভেঙে পড়ল এই জলের ট্যাঙ্ক। তাতে তিন জনের মৃত্যু ঘটেছে বলে খবর। প্ল্যাটফর্মের শেড ভেঙে গুরুতর জখম হন বেশ কয়েকজন।
এই ঘটনার কারণে বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে বন্ধ করা হয় ট্রেন চলাচল। এর আগেও বর্ধমান স্টেশনে দুর্ঘটনা ঘটেছিল। গত ২০২০ সালের ৪ জানুয়ারি বর্ধমান স্টেশনের মূল প্রবেশদ্বার ভেঙে ১ জনের মৃত্যু হয়েছিল। এবারও মারাত্মক ঘটনা ঘটল বর্ধমান স্টেশনে।
advertisement
advertisement
এদিকে, বর্ধমানের স্টেশনের দুর্ঘটনায় তৎপরতা শুরু নবান্নের। পূর্ব বর্ধমানের জেলাশাসককে সব সাহায্য করার নির্দেশ মুখ্যসচিবের। কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের জন্য হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করার নির্দেশ।
রেলের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা মুখ্য সচিবের। রেলের সঙ্গে কথা বলে পূর্ব বর্ধমানের জেলাশাসককে উদ্ধারকার্য করার নির্দেশ মুখ্য সচিবের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: বর্ধমান স্টেশনে ভেঙে পড়ল বিরাট জলের ট্যাঙ্ক! মৃত ৩, আরও মৃত্যুর আশঙ্কা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement