advertisement

গিরিশ পার্ক গণ্ডগোলে ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন, আদালতে তুমুল সওয়াল-জবাব!

Last Updated:

Girish Park Chaos: গিরিশ পার্কে অশান্তির ঘটনায় ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন আদালতে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবিও জানানো হয়!

গিরিশ পার্কে অভিযুক্তদের পুলিশ হেফাজতে চেয়ে আবেদন করা হল
গিরিশ পার্কে অভিযুক্তদের পুলিশ হেফাজতে চেয়ে আবেদন করা হল
গিরিশ পার্কে অশান্তির ঘটনায় ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হল আদালতে। মামলার শুনানিতে পুলিশি তদন্ত, গ্রেফতারের প্রক্রিয়া এবং ঘটনার নেপথ্যে প্ররোচনার অভিযোগ নিয়ে আদালতে জোর সওয়াল-জবাব হয়। অভিযুক্ত পক্ষের আইনজীবীর দাবি, এটি স্বতঃপ্রণোদিত মামলা এবং গ্রেফতার ও সিজার প্রক্রিয়ায় একাধিক অসঙ্গতি রয়েছে।
অভিযুক্তদের পক্ষে আইনজীবী স্যামসন আদালতে বলেন, এই মামলায় সিজার কীভাবে করা হয়েছে তা খতিয়ে দেখা দরকার। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-তে সিজারের ক্ষেত্রে যে নির্দিষ্ট নিয়ম বলা রয়েছে, তা আদৌ মানা হয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর বক্তব্য, সিজার লিস্টে অভিযুক্তদের সই রয়েছে কি না তা আদালতের দেখা উচিত।
advertisement
advertisement
আইনজীবীর দাবি, ঘটনার নেপথ্যে পরিকল্পনা নয়, বরং প্ররোচনার বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। তাঁর মতে, যদি এটি পূর্বপরিকল্পিত ঘটনা হত, তাহলে শহরের একাধিক জায়গায় একই ধরনের ঘটনা ঘটতে পারত। কিন্তু তা হয়নি। যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানে প্ররোচনা দেওয়া হয়েছিল বলেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
advertisement
এদিকে আদালতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবিও জানানো হয়। অভিযোগ, একটি বাস আটকানোর পর হঠাৎ করেই ইট ছোড়া শুরু হয়। সেই ঘটনায় বিজেপির মহিলা মোর্চার এক নেত্রী আহত হন। তাঁর চোখে আঘাত লাগে বলেও দাবি করা হয়েছে। ওই নেত্রী পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন বলে জানানো হয়।
অন্যদিকে প্রতিরক্ষার পক্ষে আইনজীবী দেবাঙ্গ আদালতে বলেন, যেদিন এই ঘটনা ঘটে সেদিন ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা ছিল। সেই কারণে হাজারের বেশি পুলিশ কর্মী রাস্তায় ডিউটিতে ছিলেন। আগে থেকেই জানা ছিল বিজেপির মিছিল কোন পথ দিয়ে যাবে। তাই ঘটনাস্থলেই অভিযুক্তদের গ্রেফতার করা উচিত ছিল বলে তিনি দাবি করেন।
advertisement
আইনজীবী ব্রজেশ ঝাঁও প্রশ্ন তোলেন গ্রেফতারের পদ্ধতি নিয়ে। তাঁর দাবি, অভিযুক্তদের কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি ঘটনার আগের মুহূর্তের ভিডিও আদালতের সামনে তুলে ধরার কথাও বলেন তিনি। তাঁর বক্তব্য, ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাস যাওয়ার সময় সেটি আটকানো হয় এবং তারপরই ইট ছোড়া শুরু হয়, যার জেরে এক মহিলা গুরুতরভাবে আহত হন।
advertisement
এই মামলায় পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই এখন নজর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গিরিশ পার্ক গণ্ডগোলে ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন, আদালতে তুমুল সওয়াল-জবাব!
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement