advertisement

Bardhaman Medical College: সুপ্রিম নির্দেশ! সিভিক ভল্যান্টিয়ারদের তুলে নেওয়া হল বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে

Last Updated:

Bardhaman Medical College: সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তুলে নেওয়া হল সিভিক ভলেন্টিয়ারদের। মঙ্গলবার আরজি কর মামলার শুনানি চলাকালীন ফের ওঠে সিভিক ভল্যান্টিয়ার প্রসঙ্গ।

প্রসঙ্গ সিভিক ভল্যান্টিয়ার
প্রসঙ্গ সিভিক ভল্যান্টিয়ার
বর্ধমান : সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তুলে নেওয়া হল সিভিক ভলেন্টিয়ারদের। মঙ্গলবার আরজি কর মামলার শুনানি চলাকালীন ফের ওঠে সিভিক ভল্যান্টিয়ার প্রসঙ্গ। সেই সময় প্রধান বিচারপতি বলেন, ‘এই সিভিক ভল্যান্টিয়ার কারা? এদের যোগ্যতা কী? কীভাবে এদের নিয়োগ করা হয়?’ এই বিষয়ে বিশদে জানতে চান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এরপরেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তুলে নেওয়া হল সিভিক ভল্যান্টিয়ারদের।
বাহান্ন জন সিভিক ভল্যান্টিয়ার তিনটি শিফটে এই মেডিক্যাল কলেজ হাসপাতালে ডিউটি করতেন। গতকাল অর্থাৎ বুধবার রাত থেকেই তাদের সরিয়ে দেওয়া হয়। কোথায় কতজন পুলিশ প্রয়োজন তা জেলা পুলিশের পক্ষ থেকে এদিন হাসপাতালে এসে খতিয়ে দেখা হয়।
প্রসঙ্গত, কীভাবে রাজ্যের সিভিক ভল্যান্টিয়ারদের নিয়োগ করা হয়? কতজন সিভিক ভলেন্টিয়ার এই মুহূর্তে রাজ্যে কাজ করছেন, তাঁদের বেতনই বা কত?– সিভিক ভল্যান্টিয়ারদের নিয়োগ নিয়ে রাজ্য সরকারের থেকে এই সমস্ত তথ্য সম্বলিত হলফনামা তলব করল সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার আরজি কর কাণ্ডের শুনানি চলাকালীন এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman Medical College: সুপ্রিম নির্দেশ! সিভিক ভল্যান্টিয়ারদের তুলে নেওয়া হল বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement