advertisement

Barasat Medical College & Hospital: পাশে পড়ে রয়েছে মাথা, হাত, পা, চোখ... ময়লার ভ‍্যাটে দেহ! বারাসত মেডিকেল কলেজে হাড়হিম দৃশ্য

Last Updated:

Barasat Medical College & Hospital: বারাসত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভ্যাটের মধ্যে পড়ে ক্ষত-বিক্ষত মৃতদেহ। পাশেই পড়ে রয়েছে মাথা, হাত, চোখ, দাঁত সহ শরীরের একাধিক অংশ।

পাশে পড়ে রয়েছে মাথা, হাত, পা, চোখ... ময়লার ভ‍্যাটে দেহ! বারাসত মেডিকেল কলেজে হাড়হিম দৃশ্য
পাশে পড়ে রয়েছে মাথা, হাত, পা, চোখ... ময়লার ভ‍্যাটে দেহ! বারাসত মেডিকেল কলেজে হাড়হিম দৃশ্য
বারাসাত: বারাসত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভ্যাটের মধ্যে পড়ে ক্ষত-বিক্ষত মৃতদেহ। পাশেই পড়ে রয়েছে মাথা, হাত, চোখ, দাঁত সহ শরীরের একাধিক অংশ। বৃহস্পতিবার সাতসকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। আবর্জনা স্তূপে মৃতদেহ এল কীভাবে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
এ নিয়ে হাসপাতালের সাফাই বিভাগের কর্মী নিতাই মণ্ডল বলেন, ‘‘প্রতিদিনই হাসপাতালে নোংরা আবর্জনা এই স্তুপে রাখতে আসি। আজ এসে দেখলাম একজন মানুষের দেহ পড়ে রয়েছে খণ্ডবিখণ্ড অবস্থায়। সংশ্লিষ্ট দফতরে বিষয়টি জানিয়েছি।’’ তবে দেহটি কোনও বেওয়ারিশ দেহ নয় বলেই জানালেন হাসপাতালের সাফাই বিভাগের সুপারভাইজার রনজিত মুখোপাধ্যায়।
advertisement
advertisement
তিনি বলেন, ‘‘ এটা কোনও বেওয়ারিশ দেহ নয়। মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য দেহ আনা হয়েছে। সেটি ওখানে ফেলে রেখেছে হয় তো মেডিকেলে কলেজের পড়ুয়ারা। এটা সরিয়ে দেওয়া হবে।’’ তবে ঘটনাটি প্রকাশ‍্যে আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল‍্য।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Medical College & Hospital: পাশে পড়ে রয়েছে মাথা, হাত, পা, চোখ... ময়লার ভ‍্যাটে দেহ! বারাসত মেডিকেল কলেজে হাড়হিম দৃশ্য
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement