advertisement

Bankura Flood: টানা বৃষ্টি, হু হু করে বাড়ছে জল! সেতুর উপর আটকে গেল ৩ ট্রাক! ভয়ঙ্কর দৃশ্য বাঁকুড়ায়

Last Updated:

Bankura Flood: বৃষ্টিতে বিপদজনক অবস্থায় থাকা সেতু দিয়ে পারাপার করতে গিয়ে সেতুর উপর আটকে যায় তিনটি ট্রাক।

+
জলের

জলের তলায় সেতু

বাঁকুড়া: ধারাবাহিক বৃষ্টিতে ডুবল বাঁকুড়ার শিলাবতী নদীর উপর সিমলাপাল সেতু। এদিন ভোর থেকে ওই সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কে। বিপদজনক অবস্থায় থাকা ওই সেতু দিয়ে পারাপার করতে গিয়ে সেতুর উপর আটকে যায় তিনটি ট্রাক। ট্রাকে থাকা ব্যক্তিদের পরে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। শুধু সিমলাপাল সেতুই নয় শিলাবতী নদীর জলে ডুবেছে ভেলাইডিহা সেতুও।
বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর থাকা অন্যতম গুরুত্বপূর্ণ সেতু সিমলাপাল সেতু। দিন দুয়েক থেকে বাঁকুড়া জেলায় একটানা বৃষ্টির ফলে বুধবার রাত থেকেই এই সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কে।
advertisement
advertisement
সেতুর উপর দিয়ে বইতে থাকা জলের বেগ আন্দাজ করতে না পেরে সেতু পারাপারের সময় সেতুর মাঝখানে আটকে পড়ে তিনটি ট্রাক। বিপজ্জনকভাবে সেতুর উপর আটকে থাকা ওই ট্রাকগুলি থেকে আটকে পড়া ব্যক্তিদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
বাঁকুড়া-ঝাড়গ্রামের মত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে অসংখ্য সাধারণ মানুষ।
নীলাঞ্জন ব্যানার্জী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura Flood: টানা বৃষ্টি, হু হু করে বাড়ছে জল! সেতুর উপর আটকে গেল ৩ ট্রাক! ভয়ঙ্কর দৃশ্য বাঁকুড়ায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement