advertisement

Durga Puja 2025: দুর্গাপুজো মণ্ডপে টেরাকোটার ছোঁয়া! সাবেকি প্রতিমাতেও রয়েছে চমক, চতুর্থী থেকেই জেলার 'এই' পুজোয় ভিড়

Last Updated:

Durga Puja 2025: চলতি বছর ৩৪ তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। এবার তাঁদের থিম 'টেরাকোটার দেশে'। চতুর্থীর সন্ধ্যা থেকেই বিষ্ণুপুরের এই দুর্গাপুজো কমিটির পুজোয় দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন।

টেরাকোটার সাজে সেজে উঠেছে দুর্গাপুজো প্যান্ডেল
টেরাকোটার সাজে সেজে উঠেছে দুর্গাপুজো প্যান্ডেল
বিষ্ণুপুর, বাঁকুড়া, দেবব্রত মন্ডলঃ দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে বাঙালি। কলকাতা সহ রাজ্যের নানা শহর ও শহরতলির বহু প্যান্ডেল ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে। নতুন জামা পরে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন অনেকে। চতুর্থীর সন্ধ্যা থেকেই যেমন বিষ্ণুপুর তিন নম্বর ওয়ার্ড সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়।
প্রত্যেক বছর অভিনব নানা থিমে চমক দেয় বিষ্ণুপুর তিন নম্বর ওয়ার্ড সর্বজনীন দুর্গাপুজো কমিটি। এই বছরও অন্যথা হয়নি। চলতি বছর ৩৪ তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। এবার তাঁদের থিম ‘টেরাকোটার দেশে’।
আরও পড়ুনঃ ড্রোন দিয়ে নজরদারি, পঞ্চমী থেকে নো-এন্ট্রি! শহরের পুজোর গাইড ম্যাপ প্রকাশ, ঠাকুর দেখতে বেরনোর আগে জানুন খুঁটিনাটি
সমগ্র প্যান্ডেল জুড়ে টেরাকোটার বিভিন্ন কারুকার্য রয়েছে। লাল মাটির জেলায় এই লাল মাটির থিম দেখতে চতুর্থীর সন্ধ্যা থেকেই দর্শনার্থীরা প্যান্ডেলে ভিড় জমাতে শুরু করেছেন। টেরাকোটার সজ্জায় এই অপূর্ব পুজো প্যান্ডেল জেলাবাসীর নজর  কেড়ে নিচ্ছে।
advertisement
advertisement
শুধুমাত্র মণ্ডপেই নয়, সাবেকি প্রতিমাতেও রয়েছে টেরাকোটার ছোঁয়া। টেরাকোটার কাজে দেবী দুর্গা লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিককে নিয়ে বিরাজ করছেন। অভিনব এই মণ্ডপসজ্জা ও প্রতিমা ইতিমধ্যেই দর্শনার্থীদের মন জয় করে নিয়েছে। পুজোর বাকিদিনগুলিতেও এই প্যান্ডেলে মানুষ ভিড় করবেন বলে মনে করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: দুর্গাপুজো মণ্ডপে টেরাকোটার ছোঁয়া! সাবেকি প্রতিমাতেও রয়েছে চমক, চতুর্থী থেকেই জেলার 'এই' পুজোয় ভিড়
Next Article
advertisement
Bangladesh Election Results 2026: ১৮ মাস জেল খেটে ১৭ বছর দেশছাড়া! এখন হচ্ছেন প্রধানমন্ত্রী, কে এই তারেক রহমান? কী তাঁর ইতিহাস?
১৮ মাস জেল, ১৭ বছর দেশছাড়া! এখন হচ্ছেন প্রধানমন্ত্রী, কে এই তারেক রহমান? কী তাঁর ইতিহাস?
  • তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী?

  • ১৮ মাস জেল খেটেছেন, ১৭ বছর দেশছাড়া

  • ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে ফেরেন বাংলাদেশে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement