Bankura News: "প্রোমোটারের ত্রাস", নাটকে ভিটেমাটি হারানোর বেদনা তুলে ধরলেন বাঁকুড়ার কিংবদন্তি শিল্পী
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Ankita Tripathi
Last Updated:
আর্থিক সমস্যায় পড়লে মানুষ সিদ্ধান্ত নিচ্ছেন নিজের স্বপ্নের বাড়িটাকে প্রোমোটারদের হাতে তুলে দিতে। সাম্প্রতিক সমাজে দেখা যাচ্ছে এমন চিত্র যা ভাবাচ্ছে বাঁকুড়ার অভিজ্ঞ নাট্য বিশেষজ্ঞকে।
বাঁকুড়া: প্রোমোটারের হাতে চলে যাচ্ছে ভিটে মাটি সব। আর্থিক সমস্যায় পড়লে মানুষ সিদ্ধান্ত নিচ্ছেন নিজের স্বপ্নের বাড়িটাকে প্রোমোটারদের হাতে তুলে দিতে। সাম্প্রতিক সমাজে দেখা যাচ্ছে এমন চিত্র যা ভাবাচ্ছে বাঁকুড়ার অভিজ্ঞ নাট্য বিশেষজ্ঞকে, সেই কারণেই একেবারে ভিন্ন স্বাদের একটি নাট্য স্ক্রিপ্ট লিখেছেন তিনি, যেখানে ফুটে উঠছে অসাধারণ হাস্যরস কৌতুক এবং প্রোমোটারের হাতে ভিটে মাটি হারানোর যন্ত্রণা বেদনা সঙ্গে এই সমস্যার গুরুত্ব। নাট্য দল পুনশ্চর দূর্দান্ত এক ভাবনা ! এই ভাবনায় রূপ ঢেলেছেন বাঁকুড়ার নাট্যকার, অভিনেতা, লেখক এবং পরিচালক শিবাশীষ কুন্ডু। লিখেছেন অসাধারণ একটি স্ক্রিপ্ট!
তিন দশকের ওপর সময় ধরে নাট্যচর্চা, অভিনয়ে লেখালেখি এবং নাটক নিয়ে অগাধ পড়াশোনা করেছেন শিবাশীষ কুন্ডু। তিনি মনে করেন বর্তমান সমাজে, প্রোমোটারের হাতে বাড়ি হারিয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে একটি বড় সংখ্যক মধ্য প্রজন্মের মানুষ। যাদের ভিটে মাটির টান অনেকটা বেশি তারা যদি এই ফাঁদে পা দেন তাহলে শেষ পরিণতি হচ্ছে খুবই ভয়ঙ্কর।
advertisement
advertisement
ইংরেজিতে একটা কথা আছে “অ্যাড্রেসিং দা সিচুয়েশন”! অর্থাৎ পরিস্থিতিটায় সঠিকভাবে আলোকপাত করা। তাই নিজের ভাষা অর্থাৎ নাটকের ভাষার মধ্যে দিয়ে এমন উদ্যোগ। নাটকটি মঞ্চস্থ হবে রবীন্দ্র ভবন মঞ্চে আগামী ২৫ডিসেম্বর সন্ধ্যে ছটা ৩২ মিনিটে। নাটকের নাম “আগন্তুক”। রচনা অভিনয় এবং প্রযোজনা করছেন শিবাশীষ কুন্ডু, নাট্যদল পুনশ্চ।অভিনয়ের মাধ্যমে মানুষের মনের ভেতর গেঁথে দেওয়া যায় বিভিন্ন ধরনের আইডিয়া।
advertisement
যদি সঠিক ভাবা বেগে আঘাত করা যায় তাহলে, অবশ্যই মানসিক পরিবর্তন আসে দর্শকের। এটিকে কমিউনিকেশনে বলা হয়, “হাইপারডারমিক নিডেল থিওরি”! অর্থাৎ যেন একটি সূঁচে করে ত্বকের মধ্যে ঢুকিয়ে দেয়া হচ্ছে একটি আইডিয়া। সেই কারণে কলম ধরেছেন শিবাশীষ কুন্ডু এবং স্টেজ মাতিয়ে তুলতে জোর কদমে রিহার্সাল করছে নাট্যদল পুনশ্চ! আসছে আগন্তুক।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 12, 2024 10:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: "প্রোমোটারের ত্রাস", নাটকে ভিটেমাটি হারানোর বেদনা তুলে ধরলেন বাঁকুড়ার কিংবদন্তি শিল্পী








