advertisement

Bangla News: যেন জামাইবাবু-শ্যালিকা! জুতো লুকিয়ে টাকা লুঠ কে করে? হিন্দমোটরের অবিশ্বাস্য কাণ্ডে আতঙ্ক

Last Updated:

Bangla News: দোকান ঝাঁট দেওয়ার সময় বাইরে বেরিয়ে দাঁড়ান বৃদ্ধ। সেখানে তিনি দেখেন দোকানের সামনে পড়ে রয়েছে তাঁর এক পাটি জুতো। আর এক পাটি নেই। তারপর?

সিসিটিভি ক্যামেরার দৃশ্য
সিসিটিভি ক্যামেরার দৃশ্য
হিন্দমোটর: গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। টাকা লুঠের জন্য এমন অভিনব কায়দা দেখে হতবাক পুলিশও। বরের জুতো লুকিয়ে শ্যালিকারা টাকা আদায় করে বিয়েবাড়িতে, তেমনই এবার জুতোর এক পাটি লুকিয়ে দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটল হুগলির হিন্দমোটরে।
হিন্দমোটর বিবি স্ট্রিটের একটি ওষুধের দোকানের ঘটনা। মনোজ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির দোকান রয়েছে সেখানে। বুধবার সকালে তাঁর বাবা বিপ্লব মুখোপাধ্যায় দোকান খোলেন। কিছুক্ষণ পর একজন প্রৌঢ় ওষুধ কিনতে যান সেই দোকানে। তাঁকে ওষুধ দিয়ে দেন ওই ব্য়বসায়ী। তারপর যান আরও একজন ক্রেতা। বিভিন্ন ওষুধ দেখে, না কিনে চলে যান তিনি।
advertisement
আরও পড়ুন: ১১৩৫০০০ টাকার অন্তর্বাস কিনে জুনিয়র সহকর্মীকে ‘বিছানায়’ ডাক! বিতর্কের ঝড় বিশ্বজুড়ে, কে ইনি চিনতে পারছেন?
এরপর দোকান ঝাঁট দেওয়ার সময় বাইরে বেরিয়ে দাঁড়ান বৃদ্ধ। সেখানে তিনি দেখেন দোকানের সামনে পড়ে রয়েছে তাঁর এক পাটি জুতো। আর এক পাটি নেই। সেই সময় এক যুবক এসে তাঁকে বলেন, কুকুরে জুতো টেনে নিয়ে গিয়েছে বেশ খানিকটা দূরে। বৃদ্ধ ওই যুবকের সঙ্গে জুতো খুঁজতে চলে যান। দোকান তখন ফাঁকা। আর সেই সুযোগেই ঘটে যায় ঘটনাটা।
advertisement
advertisement
আরও পড়ুন: বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ৯ শিক্ষা প্রতিষ্ঠান, বাংলার কোনটি? নামটা জানলে চমকে যাবেন!
জুতো খুঁজে এনে আবার দোকানে বসেন বিপ্লব। কিন্তু ক্যাশবাক্সে চোখ পড়তেই চমকে ওঠেন তিনি। দেখেন, ক্যাশবাক্স ফাঁকা! কী ভাবে সম্ভব? দোকানে লাগানো সিসি ক্যামেরার সৌজন্যে রহস্যের সমাধান হয়। দেখা যায়, বৃদ্ধ দোকান খুলে রেখে জুতো খুঁজতে যাওয়ার খানিক ক্ষণের মধ্যে এক জন লোক দোকানে ঢুকে সটান ক্যাশবাক্সে হাত দিয়েছেন। তার পর টাকা পকেটে ঢুকিয়ে ধীরে সুস্থে বেরিয়ে যান দোকান থেকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: যেন জামাইবাবু-শ্যালিকা! জুতো লুকিয়ে টাকা লুঠ কে করে? হিন্দমোটরের অবিশ্বাস্য কাণ্ডে আতঙ্ক
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement