advertisement

Bangla News: 'দাঁড়াও, শরীরে কী বাঁধা আছে, দেখি?' জামা খোলাতেই যা মিলল, চক্ষু চড়কগাছ BSF-এরও

Last Updated:

Bangla News: শরীরে বেঁধে প্রায় ৭৫ লক্ষ টাকার সোনার বিস্কুট পাচারের চেষ্টা রুখল বিএসএফ।

বসিরহাট: শরীরে বেঁধে প্রায় ৭৫ লক্ষ টাকার সোনার বিস্কুট পাচারের চেষ্টা রুখল বিএসএফ, ধৃত পাচারকারী। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টের ঘটনা। পাচারকারী বছর ২৫ -এর আল মামুনের বাড়ি স্বরূপনগরেরই স্বরূপদহ গ্রামে।
সাইকেলে হাকিমপুর চেকপোষ্টে আসতেই কর্তব্যরত ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হয়। সেই সময় তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালাতেই দেখা যায় তার শরীরে সোনার বিস্কুট গুলি বাধা রয়েছে। উদ্ধার হয় ১০টি সোনার বিস্কুট, যার ওজন ১ কেজি ১৯০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা।
advertisement
advertisement
এই সোনার বিস্কুটগুলি মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশ হয়ে বিএসএফের নজর এড়িয়ে এদেশে ঢুকেছে। এর সঙ্গে কোনো আন্তর্জাতিক পাচার চক্রের যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছে সীমান্ত রক্ষী বাহিনী।
প্রশ্ন হচ্ছে সীমান্তে সুরক্ষায় কড়া নজরদারি থাকতেও কীভাবে বিএসএফের চোখে ধুলো দিয়ে সোনার বিস্কুটগুলি কী করে এ দেশে ঢুকল? উদ্ধার হওয়া সোনার বিস্কুট ও পাচারকারীকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত পাচারকারী যুবককে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
advertisement
------জুলফিকার মোল্যা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: 'দাঁড়াও, শরীরে কী বাঁধা আছে, দেখি?' জামা খোলাতেই যা মিলল, চক্ষু চড়কগাছ BSF-এরও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement