advertisement

খুনের পরিকল্পনা ছিল, কী অভিযোগ করলেন শশী পাঁজা? দেখুন ভিডিও

Last Updated: Mar 14, 2026, 21:18 IST

শনিবার যেভাবে তাঁর বাড়িতে হামলা চালিয়েছে বিজেপি-র কর্মী, সমর্থকরা তাতে তাঁকে খুনের পরিকল্পনা ছিল বলেই অভিযোগ করলেন মন্ত্রী শশী পাঁজা৷ শনিবার তৃণমূল- বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গিরিশ পার্ক এলাকা৷ হামলা চালানো হয় মন্ত্রী শশী পাঁজার বাড়িতেও৷ বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ তুলে শশী পাঁজা বলেন, ‘রাস্তায় বয়কট বিজেপি লেখা ফ্লেক্স দেখে বাস থেকে নেমে বিজেপি কর্মীরা সেই ফ্লেক্সগুলো প্রথমে ছিঁড়ল৷ তার পর ওরা চলে গেল৷ সেই ফ্লেক্সগুলি আবার যখন আমাদের দলের ছেলেরা লাগাচ্ছিল, তখন পরে অন্য একটি বাস থেকে নেমে বিজেপি কর্মীরা প্রথমে আমাদের কর্মী, সমর্থদের মারতে৷ আগত কর্মীদের হাসপাতালে পাঠানো হয়৷ এর পরেই আমরা প্রতিবাদ করি, রাস্তায় নামি৷ ঘাত প্রতিঘাতের মধ্যেই তখন আমার বাড়িতে এই ভাবে হামলা চালালো৷ পর পর বাস থেকে গুন্ডারা নেমে হামলা চালিয়েছে৷ আমাকেও মেরেছে ইট দিয়ে৷ এরা রাজনৈতিক কর্মী নয়, এরা গুন্ডা, খুনি৷ এরা নাকি বাংলা দখল করবে? বাসে করে ইট, বোতল, বোমা নিয়ে এসেছিল বিজেপি কর্মীরা৷’ Shashi Panja alleges BJP backed goons had plans to kill her

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/নির্বাচন/
খুনের পরিকল্পনা ছিল, কী অভিযোগ করলেন শশী পাঁজা? দেখুন ভিডিও
advertisement
advertisement