advertisement

Narendra Modi Warns TMC: 'সবার বিকাশের সঙ্গে হিসেবও হবে!' তৃণমূলের গুন্ডাগিরি দিন শেষ, হুঁশিয়ারি মোদির

Last Updated:

শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

রাজ্যে পরিবর্তন আসছেই, নিশ্চিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
রাজ্যে পরিবর্তন আসছেই, নিশ্চিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
বাম আমলে যারা মানুষের উপরে অত্যাচার চালাত, সেই গুন্ডা- মাফিয়াদেরই দলে নিয়েছে তৃণমূল৷ যদিও তৃণমূলের এই গুন্ডাগিরি খুব শিগগিরই শেষ হবে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
শনিবার ব্রিগেডের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, বাংলায় বামেদের সময় হত্যা অত্যাচার বেড়েছিল। তাই বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে এনেছিল ভরসা করে । কিন্তু তৃণমূল কংগ্রেস বামেদের গুন্ডা মাফিয়াদের নিজেদের দলে নিল। আজ বাংলায় অপরাধীদের সম্পূর্ণ ছাড় দিয়ে দেওয়া হয়েছে। বাংলায় কোনও মহিলা নিরাপদ নয়।
প্রধানমন্ত্রী অবশ্য দাবি করেছেন, বাংলায় বিজেপি-র সরকার ক্ষমতায় এলেই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে৷ তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে নরেন্দ্র মোদি বলেন, তৃণমূলের গুন্ডাগিরির দিন শেষ৷ সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে সবার হিসেবও করবে বিজেপি৷ তৃণমূলের ভয়ের দিন আসছে৷ সব অপরাধী, অনুপ্রবেশকারী বিজেপি সরকারকে ভয় পাবে৷ অপরাধীরা শুধু জেলে থাকবে৷
advertisement
advertisement
প্রধানমন্ত্রী আরও বলেন, তৃণমূলকে বাঁচানোর মতো আর কেউ বেঁচে নেই৷ মা, মাটি, মানুষের স্লোগান তুলে ক্ষমতায় এসেছিল৷ এখন বাংলায় মায়েরা কাঁদছে, মাটি লুঠ করছে, আর মানুষ বাংলা ছাড়তে বাধ্য হচ্ছে৷ বাংলার রুটি, বেটি, মাটি এখন ঝুঁকির মুখে৷
রাজ্যে পরিবর্তন আসছে বলে তিনি নিশ্চিত বলে দাবি করে প্রধানমন্ত্রী রাজ্যের মানুষকে আগাম শুভেচ্ছাও জানিয়ে গিয়েছেন৷ নরেন্দ্র মোদি বলেন, শুধু সরকার নয়, এই নির্বাচন বাংলার আত্মা, ব্যবস্থা, ভয় থেকে মুক্তি পাওয়ার৷ পরিবর্তনের জন্য বাংলার ভাই বোনেদের আগাম শুভেচ্ছা৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Narendra Modi Warns TMC: 'সবার বিকাশের সঙ্গে হিসেবও হবে!' তৃণমূলের গুন্ডাগিরি দিন শেষ, হুঁশিয়ারি মোদির
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement