advertisement

Bangla News: অনুব্রতর নামে অভিযোগ করেছিলেন, সেই শিবঠাকুরের স্ত্রী-কে 'উপহার' দিল তৃণমূল!

Last Updated:

Bangla News: এদিন মনোনয়ন পেশ করার পর লিপিকা মণ্ডল জানান, তিনি তৃণমূল দলকে ভালোবাসেন।

লিপিকাকে প্রার্থী করল তৃণমূল
লিপিকাকে প্রার্থী করল তৃণমূল
দুবরাজপুর: বীরভূমের দুবরাজপুরে বালিজুড়ি গ্রামের শিব ঠাকুর মণ্ডলের স্ত্রী, লিপিকা মণ্ডল। শিব ঠাকুরের স্ত্রী লিপিকা এবারে বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বনকাটি, ১৬৫ নম্বর সংসদ থেকে তৃণমূলের টিকিটের দাঁড়াচ্ছেন। বৃহস্পতিবার তিনি মনোনয়ন জমা দিতে আসেন বীরভূমের দুবরাজপুর ব্লক অফিসে। রাজনৈতিক মহল মনে করছে, এটা শিবঠাকুর মণ্ডলকে তৃণমূলের উপহার। কারণ এই শিব ঠাকুর মণ্ডলই অনুব্রত মণ্ডলের নামে অভিযোগ দায়ের করেছিলেন দুবরাজপুর থানায়। তার জেরেই আসানসোল জেল থেকে নিয়ে আসা হয়েছিল অনুব্রতকে।
এদিন মনোনয়ন পেশ করার পর লিপিকা মণ্ডল জানান, তিনি তৃণমূল দলকে ভালোবাসেন। তিনি টিকিট পেয়েছেন বলেই মনোনয়ন পেশ করেছেন। যদিও বিজেপি ও সিপিএম জানিয়েছে, এটা উপহার শিব ঠাকুরের অভিযোগের জন্য।
advertisement
এদিকে, ফের বীরভূমে তৃণমূল কংগ্রেসে ভাঙন। টাকা দিয়ে পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়ার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ বীরভূমের মুরারই ২ ব্লকের পাইকরে। মুরারই দুই ব্লকের নন্দীগ্রাম, পাইকর ও মিত্রপুর এলাকার প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে গ্রহণ করলেন কংগ্রেসের ব্লক সভাপতি মাঈনুদ্দিন সেখ ও বীরভূম জেলা কংগ্রেসের সহ-সভাপতি মোঃ আসিফ ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার কংগ্রেস নেতৃত্ব।
advertisement
এদিকে, বোলপুর শ্রীনিকেতন ব্লকে বাম ও কংগ্রেস প্রার্থীরা নমিনেশন করতে এলে শ্রীনিকেতন মোড়ে বাম কংগ্রেস কর্মীদের বেধড়ক মারধর করল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনই অভিযোগ। ঘটনাস্থলে ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছেছে।
অপরদিকে, বীরভূমের আহমেদপুরে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত সাঁইথিয়া ব্লক অফিস চত্বর। আমোদপুরে বিজেপি পার্টি অফিসে হামলার অভিযোগ তৃণমূলে বিরুদ্ধে। আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি দূর থেকে পাথর ছোঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: অনুব্রতর নামে অভিযোগ করেছিলেন, সেই শিবঠাকুরের স্ত্রী-কে 'উপহার' দিল তৃণমূল!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement