advertisement

২৫ বছরেও ফিরে তাকায়নি কেউ, এই রাস্তা দিয়ে চলাচল 'নরক যন্ত্রণা'র সমান! গ্রামবাসীরা যা করল

Last Updated:

২০০০ সালের বন্যার পর থেকে রাস্তা বেহাল। পঞ্চায়েতকে জানিয়েও হয়নি রাস্তা। বাধ্য হয়ে চাঁদা তুলে রাস্তা মেরামতি গ্রামবাসীদের।

+
বেহাল

বেহাল রাস্তা সংস্কার।

বাগদা, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বারংবার পঞ্চয়েতকে জানিয়েও হয়নি রাস্তা। অবশেষে বাধ্য হয়ে চাঁদা তুলে রাস্তায় ইট ফেলে মেরামতি করছেন গ্রামবাসীরা। উত্তর ২৪ পরগনার বাগদা থানার বাগদা পঞ্চায়েতের নৃসিংহকোলা গ্রামে প্রায় এক কিলোমিটার রাস্তা। ২০০০ সালের বন্যার পর থেকে এই রাস্তার বেহাল অবস্থা। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত।
ভাঙাচোরা এই রাস্তা যেন এলাকার মানুষের কাছে নরক যন্ত্রণার সমান হয়ে উঠেছে৷ স্থানীয়দের অভিযোগ, রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না। বৃষ্টি হলে কাদায় ভর্তি হয়ে যায় রাস্তা। গ্রামের ছেলে মেয়েদের স্কুলে যেতে, এলাকার মানুষদের কাজে যেতে, বাজারে যেতেও চরম সমস্যার মধ্যে পড়তে হয়। বর্ষায় অনেক সময় জল জমে, জলের তলায় চলে যায় রাস্তা।
advertisement
advertisement
স্থানীয় মহিলারা জানিয়েছেন, এই বেহাল দশার কারণে দিন কয়েক আগে রাস্তা দিয়ে চলার সময় পড়ে গিয়ে পা ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে। গ্রামবাসীরা বলছেন, বাগদা পঞ্চায়েতে একাধিকবার জানানোর পারও কোনও সুরাহা মেলেনি। বাধ্য হয়ে নিজেরা চাঁদা তুলে রাস্তায় ইট ফেলে মেরামতির কাজে নামছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে বাগদা পঞ্চায়েত প্রধান সঞ্জিত সরদার বলেন, বর্ষার পরেই ওই রাস্তায় কাজ হওয়ার কথা। গ্রামবাসীদের বলা হয়েছে। নিজেদের উদ্যোগে রাস্তায় ইট ফেলছে। এতে সাধুবাদ জানাচ্ছি। পঞ্চায়েতের তরফে শীঘ্রই রাস্তার কাজ চালু হবে। এখন দেখার এলাকার মানুষদের প্রচেষ্টায় সংস্কার হওয়া রাস্তা, কতদিন চলার যোগ্য থাকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২৫ বছরেও ফিরে তাকায়নি কেউ, এই রাস্তা দিয়ে চলাচল 'নরক যন্ত্রণা'র সমান! গ্রামবাসীরা যা করল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement