advertisement

বেহাল জাতীয় সড়ক, বৃষ্টিতে খারাপ রাস্তা ভোগান্তি বাড়াচ্ছে মানুষের

Last Updated:

সবথেকে সমস্যার কারণ, উত্তরবঙ্গ থেকে কলকাতা অভিমুখে প্রচুর রোগী যাতায়াত করেন এই রাস্তা দিয়ে।

#নদিয়া: গত কয়েক মাস ধরে বেহাল হয়ে পড়েছে নদীয়ার শান্তিপুরের ‌‌৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস সংলগ্ন গোবিন্দপুর রেলগেট এলাকা। এমনিতেই ৩৪ নম্বর জাতীয় সড়কের কোথাও কোথাও খানাখন্দে ভরা, তারউপর বৃষ্টিতে একেবারে জল জমে আরও বেহাল হয়ে পড়েছে এই গোবিন্দপুর এলাকা। কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক এটি। প্রতিদিন ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে হাজার হাজার গাড়ি যাতায়াত করে। কলকাতা থেকে শিলিগুড়ি পণ্য পরিবহনে এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেই রাস্তাই গত কয়েক দিনের বৃষ্টিতে জল জমে একাধিক জায়গায় গর্ত হয়ে গিয়েছে। যার ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে গাড়ি। গাড়ি চালাতে গেলে গর্তের মধ্যে পড়ে প্রায়শই চলাচলের অযোগ্য হয়ে যাচ্ছে। দীর্ঘ যানজটের ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষ থেকে যানবাহন চালকদের মধ্যে।
সবথেকে সমস্যার কারণ, উত্তরবঙ্গ থেকে কলকাতা অভিমুখে প্রচুর রোগী যাতায়াত করেন এই রাস্তা দিয়ে। সঠিক সময়ে পৌঁছাতেও তাদেরও সমস্যা হচ্ছে। নিত্যদিন যানজট লেগে থাকছে ৩৪ নম্বর জাতীয় সড়কে।
রঞ্জিত সরকার
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বেহাল জাতীয় সড়ক, বৃষ্টিতে খারাপ রাস্তা ভোগান্তি বাড়াচ্ছে মানুষের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement