advertisement

Asani: অশনি আসছে ধেয়ে! লিচু-চাষীদের উপরেও কোপ, মাথায় হাত কৃষকদের

Last Updated:

Asani: এক জন চাষীর বক্তব্য অনুযায়ী, এবারে লিচুর জোগান কম। তার উপর পরিপক্ক হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের ভয়ে গাছ থেকে লিচু পেড়ে ফেলতে হচ্ছে।

অশনি আসছে ধেয়ে! লিচু-চাষীদের উপরেও কোপ, মাথায় হাত কৃষকদের
অশনি আসছে ধেয়ে! লিচু-চাষীদের উপরেও কোপ, মাথায় হাত কৃষকদের
#নদিয়া: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। আর এই অশনির আতঙ্কে গাছ থেকে অপরিপক্ক লিচু পেড়ে, কম দামে বিক্রি করে দিচ্ছেন নদিয়া জেলার লিচু চাষীরা। লিচু অত্যন্ত সুস্বাদু একটি ফল। এর উপকারিতাও রয়েছে অনেক। গ্রীষ্মে এই ফল খাওয়ার জন্য অপেক্ষা করে থাকে মানুষ। কিন্তু অশনির কোপ পড়েছে সেই লিচুর উপরেও। নদিয়া জেলার একাধিক জায়গায় রয়েছে প্রচুর লিচু বাগান। কিন্তু এবার মুখে হাসি নেই সেই সব লিচু চাষীদের। তার প্রধান কারণ, চাষের শুরুতেই, সূর্যের প্রখর তাপে তথা বৃষ্টির অভাবে অধিকাংশ লিচুর মুকুল নষ্ট হয়েছে। এখন আবার ঘূর্ণিঝড়ের আতঙ্ক।
এক জন চাষীর বক্তব্য অনুযায়ী, এবারে লিচুর জোগান কম। তার উপর পরিপক্ক হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের ভয়ে গাছ থেকে লিচু পেড়ে ফেলতে হচ্ছে। এবং তা কম দামে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন আড়তদারদের কাছে। চাষীদের দাবি, এক ঝুড়ি লিচুর মূল্য যেখানে ২৫০০ থেকে ৩০০০ টাকা, সেখানে এখন ঘূর্ণিঝড়ের ভয়ে আগেভাগেই লিচু পেড়ে ১৫০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি করে দিচ্ছেন। এর ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন তাঁরা।
advertisement
advertisement
গ্রীষ্মকালে আম, জাম, লিচু, কাঁঠালের চাহিদা থাকে খুবই বেশি। বিশেষত, জামাইষষ্ঠীর বাজারে আম ও লিচুর চাহিদা প্রতিবছরই থাকে বেশ ভালই। সেই সময়ে, এই সমস্ত ফলের দাম তুলনামূলক ভাবে বেশি। বিশেষ করে লিচুর। বেশ কয়েকদিন বৃষ্টি না হওয়ার ফলে গ্রীষ্মকালীন বিভিন্ন ফল যেমন আম লিচু ইত্যাদির ফলন নষ্ট হয়েছে। তা ছাড়া, সূর্যের প্রখর দাবদাহে বেশিরভাগ লিচু ও আমের মুকুল গিয়েছে পুড়ে। সেই কারণে অন্যান্য বারের তুলনায় এবারে গ্রীষ্মকালীন ফল, চাহিদার তুলনায় যোগান কম হবে বলে জানালেন চাষীরা।
advertisement
Mainak Debnath
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Asani: অশনি আসছে ধেয়ে! লিচু-চাষীদের উপরেও কোপ, মাথায় হাত কৃষকদের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement