advertisement

Anubrata Mondal: অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় ফাঁসবে পরিবার, হুমকি চিঠি পেলেন বিচারক

Last Updated:

গরু পাচার মামলায় ইতিমধ্যেই দু' বার অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছে৷

হুমকি চিঠি পেলেন আসানসোলের বিশেষ সিবিআই  আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী৷
হুমকি চিঠি পেলেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী৷
#আসানসোল: অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে পরিবারের সদস্যদের মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে৷ এমনই হুমকি চিঠি পেলেন আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী৷ আগামিকাল ্অনুব্রত মণ্ডলকে ফের আদালতে পেশ করার কথা৷ তার আগে বিচারককে এই হুমকি চিঠি দেওয়ার খবর প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
গত ২০ অগাস্ট বিচারক এই চিঠি পেয়েছেন বলে খবর৷ বিষয়টি তিনি জেলা জজকে জানান৷ বিচারককে এই হুমকি চিঠি দেওয়ার অভিযোগ উঠেছে বাপ্পা চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে৷ তিনি আবার পূর্ব বর্ধমানের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোর্টের হেড ক্লার্ক৷ পাশাপাশি তিনি রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের বর্ধমান ইউনিটের সহকারী সম্পাদক৷ যদিও অভিযুক্তের দাবি, এই চিঠির বিষয়ে তিনি কিছুই জানেন না৷
advertisement
advertisement
গরু পাচার মামলায় ইতিমধ্যেই দু' বার অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছে৷ দু' বারই তাঁকে সিবিআই হেফাজতে পাঠান বিচারক৷ আগামিকাল ফের অনুব্রতকে আদালতে তোলার কথা৷
অতীতে একাধিকাবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী, এমন কি নিজের দলের নেতাদেরও গাঁজা কেসে ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে৷ এবার খোদ গরু পাচার মামলার বিচারকের কাছেই এই মর্মে হুমকি চিঠি পৌঁছল৷ যদিও বাপ্পা চট্টোপাধ্যায় নামে অভিযুক্তের দাবি, 'এ সব আমি কিছুই জানি না৷ সংবাদমাধ্যমের কাছেই শুনলাম৷ তার পর থেকে ভয়ে আমারই হাত- পা কাঁপছে!'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় ফাঁসবে পরিবার, হুমকি চিঠি পেলেন বিচারক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement