advertisement

Adenovirus: অ্যাডিনোভাইরাস! বাড়ছে আতঙ্ক! দুই শিশুর মৃত্যু বর্ধমান মেডিক্যালে, উপসর্গ নিয়ে ভর্তি ৯৯ শিশু!

Last Updated:

Adenovirus: অ্যাডিনোভাইরাসে ক্রমশ বাড়ছে সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে আতঙ্ক। গত ২৪ ঘণ্টায় বর্ধমান মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে আরও দুই শিশুর।

Adenovirus Death
Adenovirus Death
বর্ধমান: অ্যাডিনো ভাইরাসে ক্রমশ বাড়ছে সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে আতঙ্ক। গত ২৪ ঘণ্টায় বর্ধমান মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে আরও দুই শিশুর। জেলায় জেলায় স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বাড়ছে সতর্কতা। অভিভাবকদের মধ্যে বাড়ছে ভয়।
জানা গিয়েছে গত ২৪ ঘণ্টায় বর্ধমানে যে দুই শিশুর মৃত্যু হয়েছে তাদের একজনের বয়স এক মাস, অন্যজনের বয়স চার মাস। জ্বর সর্দির সঙ্গে শ্বাসকষ্টের উপসর্গ ছিল তাদের। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী অ্যাকিউট রেসপিরেটরি ইলনেসের জন্য মৃত্যু হয়েছে ওই দুই শিশুর। এমনটাই জানিয়েছেন বর্ধমান মেডিক্যালের হাসপাতাল সুপার।
বর্তমানে বর্ধমান মেডিক্যালে অ্যাডিনোভাইরাসের উপসর্গ নিয়ে ৯৯ শিশু ভর্তি রয়েছে। প্রতিদিন কমপক্ষে ১৯- ২০ জন শিশু ভর্তি হচ্ছে এই হাসপাতালে। যে সংখ্যা উত্তরোত্তর বাড়ছে বলে বাড়ছে উদ্বেগ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adenovirus: অ্যাডিনোভাইরাস! বাড়ছে আতঙ্ক! দুই শিশুর মৃত্যু বর্ধমান মেডিক্যালে, উপসর্গ নিয়ে ভর্তি ৯৯ শিশু!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement