advertisement

Abhishek Banerjee: যারা করলেন কনভয়ে হামলা, সেই কুড়মিদের নিয়ে বিরাট নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের!

Last Updated:

Abhishek Banerjee: বিজেপিকে এই ইস্যুতে চড়া সুরে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ঝাড়গ্রাম জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ঝাড়গ্রাম: কুড়মি সমাজের কাছে গিয়ে কেন্দ্রের দ্বিচারিতা বোঝানোর জন্য দলের নেতাদের বললেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দোপাধ্যায়। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ একাধিক জায়গায় ঘেরাওয়ের মধ্যে দিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ঝাড়গ্রামের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক সমীকরণে অনেক বদল এসেছে৷
বিজেপিকে এই ইস্যুতে চড়া সুরে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ঝাড়গ্রাম জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ঝাড়গ্রাম জেলার দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাদের জানিয়েছেন, কুড়মি নেতাদের সঙ্গে গিয়ে কথা বলুন। তাদের বোঝান কেন্দ্র তাদের সঙ্গে বঞ্চনা করছে।
advertisement
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি নিজে একাধিক নেতার সঙ্গে দেখা করেছেন৷ বিভিন্ন জায়গায় কথা বলেছেন। বিজেপি কুড়মিদের আন্দোলন হাইজ্যাক করছে, তাদের ভুল পথে চালনা করছে। কুড়মিরা যেন ফাঁদে পা না দেয়।
প্রসঙ্গত, ঝাড়গ্রামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা এবং রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক করা হয়েছে কুড়মি নেতা রাজেশ মাহাতোকে। শনিবার ঝাড়গ্রামের নয়াগ্রাম থেকে রাজেশকে আটক করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে চার জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের নাম অনিত মাহাতো, মনমোহিত মাহাতো, অজিত মাহাতো এবং অনুপ মাহাতো। এঁদের মধ্যে অনিত এবং মনমোহিত দু’জনেই গাড়িচালক। অজিত পেশায় চা বিক্রেতা। অনুপ হলেন আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের রাজ্য সভাপতি। শুক্রবার রাতেই এই চার জনকে গ্রেফতার করা হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: যারা করলেন কনভয়ে হামলা, সেই কুড়মিদের নিয়ে বিরাট নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement