advertisement

‘৪৮ ঘণ্টার মধ্যে ইস্তফা দিতে হবে’, পঞ্চায়েতে ‘অকর্মণ্য’-দের ঝাঁঝালো নির্দেশ অভিষেকের

Last Updated:

অভিষেক কড়া নির্দেশ দিয়ে বলেন, ঝুনু রাণি মন্ডল, প্রধান ও উপপ্রধান রমাকৃষ্ণ মন্ডল। অঞ্চল সভাপতি গৌতম মিশ্রও দায়ী। ৪৮ ঘন্টায় ইস্তফা দিতে হবে।

#কাঁথি: কাঁথিতে শনিবারের সভার আগে হঠাৎই গ্রামে প্রবেশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আর সেখানে গিয়েই গ্রামবাসীদের একাধিক অভাব-অভিযোগের কথা শুনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আর সেখান থেকেই এ বার আচমকা কড়া নির্দেশ দিলেন অভিষেক৷ যে অঞ্চলে তিনি গিয়েছিলেন, সেই অঞ্চলের একাধিক মানুষের কথা শুনে তিনি ওই অঞ্চলের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতিকে ৪৮ ঘণ্টার মধ্যে ইস্তফা দিতে বললেন তিনি৷
অভিষেক এ দিন বলেন, ‘‘আজ গ্রামে গেলাম। মারিশদার এক গ্রামে। মনগড়া ফিডব্যাক না পেতে গেলাম৷ অনেকগুলো এসটি পরিবার। প্রধান, উপপ্রধানকে জানিয়ে লাভ হয়নি বললেন ওঁরা। বাড়ি, পানীয় জল নিয়ে অসুবিধার কথা বললেন। কি করুণ অবস্থা দেখলাম। তাঁরা টাকা-পয়সা চাইছেন না। আমি বললাম যারা কনভয় হাঁকিয়ে ঘুরে বেড়ান তাদের কাছে কেন যাননি? তাঁরা বললেন, গিয়েও লাভ হয়নি, কেউ কথা শুনতেই চাননি৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: অভিষেক-শুভেন্দুর মহারণ দুই পরিবারের লড়াই, ফের বিস্ফোরক দিলীপ
তার পরেই অভিষেক কড়া নির্দেশ দিয়ে বলেন, ‘‘ঝুনু রাণি মন্ডল, প্রধান ও উপপ্রধান রমাকৃষ্ণ মন্ডল। অঞ্চল সভাপতি গৌতম মিশ্রও দায়ী। ৪৮ ঘন্টায় ইস্তফা দিতে হবে। না দিলে আইনি ব্যবস্থা হবে। মানুষের জন্য কাজ না করতে পারলে। রাজনীতি করে লাভ নেই৷ তিনজনই ইস্তফা দেবে।’’ কথায় কার্যত কেঁপে ওঠে মঞ্চ৷ আমতা-আমতা করে উঠে দাঁড়ান স্থানীয় নেতৃত্বের মধ্যে একজন৷ অভিষেক আবারও বলেন, ‘‘যা বলছি বুঝতে পারছেন৷ ওঁদের ইস্তফা দিতে বলবেন দু’দিনের মধ্যে৷’’
advertisement
সভার শুরু থেকেই এ দিন শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অভিষেক বলেন, ‘‘ডায়মন্ডহারবারে ফুটেজ খেতে গিয়েছেন শুভেন্দু অধিকারী৷ আসলে ফুটেজ খেতেও আমার নাম নিতে হয়, দিল্লির নেতাদের কাছে নম্বর বাড়াতেও আমার নাম নিতে হবে৷’ অভিষেক শুরুতেই বলেন, ‘‘বিধির বিধান দেখুন। আজ তারিখ হল ৩ ডিসেম্বর। শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিনে আজ শ্রদ্ধা জানিয়েছি। তার চেহারা দেখবেন বুক চিতিয়ে মাথা আকাশের দিকে। আর সেই মেদিনীপুরের মান সম্মান, আবেগকে বিক্রি করে। ঘাড়-পিঠ বাঁচিয়ে এই ডিসেম্বরে বিজেপিতে যোগ দিয়েছিল।’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘৪৮ ঘণ্টার মধ্যে ইস্তফা দিতে হবে’, পঞ্চায়েতে ‘অকর্মণ্য’-দের ঝাঁঝালো নির্দেশ অভিষেকের
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement