advertisement

Yoga Sports Championship: বাংলার নাম উজ্জ্বল করল নদিয়ার মেয়ে! জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় তাক লাগানো ফলাফল, গর্বিত জেলাবাসী

Last Updated:

Yoga Sports Championship: এর আগেও স্কুল স্তরের পাশাপাশি জেলা ও রাজ্যস্তরের একাধিক যোগাসন প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে নদিয়ার এই কন্যা। এবার তাঁর মুকুটে জুড়ল নতুন একটি পালক।

+
পারমিতা

পারমিতা সাহা

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ ছোটবেলা থেকেই পরিবারের অনুপ্রেরণায় শরীরচর্চার অঙ্গ হিসেবে যোগাসনের প্রশিক্ষণ শুরু করেছিলেন। সেই ধারাবাহিক অনুশীলনের ফলেই আজ রাজ্যের মুখ উজ্জ্বল করল নদিয়ার শান্তিপুরের কৃতী কন্যা পারমিতা সাহা। শান্তিপুরের সারাগড় এলাকার বাসিন্দা পারমিতা ১৬ থেকে ১৮ বছর বয়সের বিভাগে জাতীয় যোগাসন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে রাজ্যের গর্ব বাড়াল।
গত ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ঝাড়খণ্ডের রাঁচি শহরে অনুষ্ঠিত হয় ৫০ তম সাব জুনিয়র যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে পারমিতা এই সাফল্য অর্জন করে। সে শান্তিপুরের রাধারাণীর নারী শিক্ষা মন্দিরের একাদশ শ্রেণির কলা বিভাগের ছাত্রী।
আরও পড়ুনঃ দাঁইহাট-কাটোয়ার মাঝে নতুন একটি স্টেশন! নতুন বছরে বর্ধমানবাসীকে রেলের ‘উপহার’, দোলের আগেই শুরু হতে পারে কাজ
মাত্র সাত বছর বয়স থেকেই যোগা প্রশিক্ষণ শুরু। শরীরচর্চার উদ্দেশে এই পথচলা শুরু হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যোগাসনই হয়ে ওঠে তাঁর ভালবাসা ও লক্ষ্য। শান্তিপুরের প্রশিক্ষক উজ্জ্বল মন্ডলের কাছে নিয়মিত প্রশিক্ষণ নিয়েছে পারমিতা। ফুলিয়ার শিবানন্দ ফিজিক্যাল ইনস্টিটিউশনের হয়ে সে জাতীয় মঞ্চে প্রতিনিধিত্ব করে।
advertisement
advertisement
পারমিতার বাবা পরিমল সাহা পেশায় ব্যবসায়ী এবং মা রিতা সাহা একজন গৃহবধূ। পরিবারের পূর্ণ সহযোগিতাই তাঁর সাফল্যের মূল ভিত্তি। এর আগেও স্কুল স্তরের পাশাপাশি জেলা ও রাজ্যস্তরের একাধিক যোগাসন প্রতিযোগিতায় সে পুরস্কৃত হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে হিমাচল প্রদেশের উনায় আয়োজিত জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল সে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিজের সাফল্য সম্পর্কে পারমিতা জানায়, “খুব ছোটবেলা থেকে যোগাসন করি। পড়াশোনার ফাঁকে রোজ অনুশীলন চালিয়ে যাই। এই পুরস্কার পেয়ে খুব ভাল লাগছে।” গত বছর জাতীয় স্তরে প্রথম হওয়ার পর এশীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেলেও মাধ্যমিক পরীক্ষার কারণে সেখানে অংশ নিতে পারেনি সে। তবে এবার এশীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের হয়ে আরও বড় সাফল্য আনতে দৃঢ় প্রতিজ্ঞ পারমিতা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Yoga Sports Championship: বাংলার নাম উজ্জ্বল করল নদিয়ার মেয়ে! জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় তাক লাগানো ফলাফল, গর্বিত জেলাবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement