advertisement

দক্ষিণেশ্বর, তারাপীঠ সব হাজির! মমতা উদ্বোধন করলেন সাগরের পাঁচ বিশেষ মন্দির

Last Updated:

পাশাপাশি, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণার দাবিও করেন মমতা৷

#কলকাতা: গঙ্গাসাগরের হেলিপ্যাডে দাঁড়িয়ে সাগরের তীর্থযাত্রীদের জন্য বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গঙ্গাসাগরে হেলিপ্যাড উদ্বোধন করলেন তিনি৷ সেখানে তিনটি স্থায়ী হেলিপ্যাডের উদ্বোধন করেন তিনি৷ পাশাপাশি িতনি বললেন, এ বার গঙ্গাসাগরে তৈরি হয়েছে পাঁচটি তীর্থস্থান৷
মমতা এ দিন পাঁচটি মন্দিরের প্রতিরূপ পাঁচটি মন্দির উদ্বোধন করেন৷ তিনি ভাষণে বলেন, গঙ্গাসাগরে অনেক মানুষ আসেন, তাঁরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অংশে আসেন, কিন্তু নানাকারণে রাজ্যের কয়েকটি মন্দিরে তীর্থ করতে যেতে পারেন না৷ সেই কারণেই গঙ্গাসাগরে পাঁচটি জনপ্রিয় মন্দিরের আদলে প্রতিরূপ তৈরি করা হয়েছে৷ এই তালিকায় রয়েছে, তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর, তারকেশ্বর ও জহুরা কালীবাড়ির আদলে মন্দির তৈরি করা হবে৷
advertisement
advertisement
আরও পড়ুন: দিল্লি কাণ্ডে নয়া মোড়, তরুণীর সঙ্গে ছিলেন এক বান্ধবীও! দুর্ঘটনার পরই উধাও
পাশাপাশি, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণার দাবিও করেন মমতা৷ তিনি কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে বলেন, ‘‘উত্তরপ্রদেশের যে কুম্ভমেলা হয়, তার সমস্তরকম আর্থিক সাহায্য কেন্দ্রীয় সরকারের থেকে পায় উত্তরপ্রদেশ সরকার৷ কিন্তু গঙ্গাসাগরকে একটি টাকাও অর্থ সাহায্য করে না কেন্দ্র৷ কিন্তু এটিই একমাত্র এত বড় মেলা যেখানে প্রায় ১ কোটি মানুষ জড়ো হন৷ একমাত্র মেলা যেটি বিপুল জলপথ পেরিয়ে আসতে হয়৷ এই মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা উচিত৷’’
advertisement
পাশাপাশি, পরিকাঠামোগত উন্নয়নের জন্য কেন্দ্রের অসহযোগিতার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, আগে তেমন করে উন্নয়ন করা হয়নি গঙ্গাসাগরের ক্ষেত্রে৷ এখন গঙ্গাসাগরের চেহারা অনেক বদলেছে৷ এই সরকারের আমলে চেহারা পাল্টে সাগর এখন অনেক আধুনিক হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দক্ষিণেশ্বর, তারাপীঠ সব হাজির! মমতা উদ্বোধন করলেন সাগরের পাঁচ বিশেষ মন্দির
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement