advertisement

West Bengal News: নাকা চেকিংয়ে দাঁড়াল গাড়ি, সন্দেহবশে পরীক্ষা করতেই চক্ষু ছানাবড়া পুলিশের! যা ঘটল...

Last Updated:

West Bengal News: সোমবার রঘুনাথগঞ্জে জঙ্গিপুর পুলিশ সুপার ভোলানাথ পান্ডে সাংবাদিক বৈঠকে জানান, সাগরদিঘীতে ৩৪নং জাতীয় সড়কের উপর নাকা চেকিং করার সময় একটি গাড়ি থেকে তিন কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে।

ফাইল ছবি
ফাইল ছবি
#কলকাতা: জঙ্গিপুর পুলিশ জেলায় বড় ধরনের সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ জেলা প্রশাসন (West Bengal News)। গোপন সূত্রে খবর পেয়ে হেরোইন সহ গ্রেফতার করা হয় দুই জনকে। জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত। রবিবার সন্ধ্যায় সাগরদিঘী থানার অনুপপুর মিরার্জাপুরে ৩৪নং জাতীয় সড়কের উপর বিশেষ অভিযান চালিয়ে তিন কেজি হেরোইন সহ গ্রেফতার করা হয় মোট দুই জনকে।
সোমবার রঘুনাথগঞ্জে জঙ্গিপুর পুলিশ সুপার ভোলানাথ পান্ডে সাংবাদিক বৈঠকে জানান, সাগরদিঘীতে ৩৪নং জাতীয় সড়কের উপর নাকা চেকিং করার সময় একটি গাড়ি থেকে তিন কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এই ঘটনার জেরে দুই জনকে নগদ অর্থ সহ গ্রেফতার করা হয়েছে। ধৃত দুইজনের নাম গোলাম মোস্তফা। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ইসলামপুরে ও লুটন সেখের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত নুরপুরে।
advertisement
advertisement
ধৃতদের কাছ থেকে তিন কেজি হেরোইন, একটি অল্টো গাড়ি সহ নগদ ১১হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়েছে। শিলিগুড়ির ফুলবাড়ি থেকে জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে নিয়ে আসা হচ্ছিল। ধৃত দুই জনকে সোমবার জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে ১৪ দিনের পুলিশ হেফাজতে রাখার আবেদন জানিয়ে। পুলিশ হেফাজতে নিয়ে আগামী দিনে আরও তদন্ত করবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: নাকা চেকিংয়ে দাঁড়াল গাড়ি, সন্দেহবশে পরীক্ষা করতেই চক্ষু ছানাবড়া পুলিশের! যা ঘটল...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement