advertisement

Madhyamik Results 2022: বাবা নিখোঁজ সান্দাকফুতে, মাধ্যমিকের রেজাল্ট হাতে কেঁদেই চলেছে অস্মিতা

Last Updated:

Madhyamik Results 2022: রেজাল্ট আগলে কেঁদে চলেছে অস্মিতা, নিরুদ্দেশ বাবা কথা দিয়েছিলেন পাশে থাকার

মাধ্যমিক পরীক্ষার ফলাফল বার হতেই সকাল থেকে নিজের ঘরেই কেঁদে চলেছে অস্মিতা
মাধ্যমিক পরীক্ষার ফলাফল বার হতেই সকাল থেকে নিজের ঘরেই কেঁদে চলেছে অস্মিতা
অশোকনগর : মাধ্যমিকে ভাল ফল করলেও কান্না থামছে না মেয়ের । রেজাল্ট আগলে শুধু বাবার কথাই বলে চলেছে অস্মিতা সাহা । দিন কয়েক আগে অশোকনগর থেকে ১৮ জন পর্যটক নিয়ে সান্দাকফু-এ যান দীপেশ সাহা । তার পর থেকেই নিখোঁজ দীপেশ-সহ আরও এক পর্যটক । এখনও কোনও খোঁজ মেলেনি তাঁদের। কী করবেন তা বুঝে উঠতে পারছেন না দীপেশ বাবুর স্ত্রী স্বপ্নাদেবীও।
শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল বার হতেই সকাল থেকে নিজের ঘরেই কেঁদে চলেছে অস্মিতা । সমানে বলছে, ‘‘বাবা বলেছিল একসঙ্গে রেজাল্ট আনতে যাবে। বাবা কোথায় চলে গেল ? কেন আসছে না ?’’ ছোট্ট মেয়ের অবুঝ মন আর যেন কোনও কথাই মানছে না। মা স্বপ্না সাহাও কিছুতেই মেয়ের মুখোমুখি হয়ে আশ্বস্ত করতে পারছেন না। আর কী-ই বা বলবেন! দীর্ঘ প্রায় এক সপ্তাহ কেটে গেল সাহা পরিবারে । এখনো দীপেশ সাহার কোনও খবর দিতে পারেনি প্রশাসন ।
advertisement
অস্মিতার মা স্বপ্নাদেবী জানান, ‘‘অশোকনগরের আদর্শ বালিকা বিদ্যালয় থেকেই মাধ্যমিক পাশ করেছে অস্মিতা । সংসারে আর্থিক টানাটানি থাকলেও মেয়ের পড়াশোনায় কোনও খামতি রাখতেন না বাবা দীপেশ সাহা । কলা ও বিজ্ঞান বিভাগের জন্য দু’জন শিক্ষক এবং ইংরেজি ও অঙ্কের জন্য আলাদা শিক্ষক রেখেছিলেন । আজ তিনি যেখানেই থাকুক, তাঁর সেই চেষ্টা বিফলে যায়নি । ভালই ফল করেছে অস্মিতা । কিন্তু জানি না আবার কবে তাঁকে সামনাসামনি দেখতে পাবো-এখন সেটাই সবথেকে বড় চিন্তার।’’
advertisement
advertisement
আরও পড়ুন : বীমাকর্মী বাবার সামান্য উপার্জনই ভরসা, মেধাবী অপূর্ব মাধ্যমিকে সপ্তম
এখন স্বপ্নাদেবী ও অস্মিতার একটাই লক্ষ্য, যে ভাবেই হোক দীপেশবাবুকে খুঁজে বার করে, বাড়িতে ফিরিয়ে আনা। স্বপ্নাদেবী জানান, এ বার তিনি নিজে উত্তরবঙ্গ যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন । ইতিমধ্যে এ ব্যাপারে অশোকনগর থানার আধিকারিকের সঙ্গেও কথা বলেছেন বলে জানান । মেয়ে অস্মিতা বলেন, ‘‘দু’জন লোক নিরুদ্দেশ হয়ে গেলেন আর কারওর কোনও মাথাব্যথা নেই । পুলিশও কিছু বলতে পারছে না বাবার ব্যাপারে । বাবা ছোট থেকেই স্কুলে পৌঁছে দিয়ে আসত৷ আজ রেজাল্ট আনতে গিয়ে বাবার কথা খুব মনে পড়ছে। আমি চাই যে ভাবেই হোক আমার বাবাকে খুঁজে বার করে দিক প্রশাসন।’’
advertisement
(প্রতিবেদন- রুদ্র নারায়ণ রায়)
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Results 2022: বাবা নিখোঁজ সান্দাকফুতে, মাধ্যমিকের রেজাল্ট হাতে কেঁদেই চলেছে অস্মিতা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement