advertisement

South 24 Parganas: খারাপ আবহাওয়ার জেরে সাগরে বন্ধ হয়ে গেল ভেসেল পরিষেবা

Last Updated:

খারাপ আবহাওয়ার জেরে সাগরে বন্ধ হয়ে গেল ভেসেল পরিষেবা। দুর্যোগের কারণে আগেই সুন্দরবনের একাধিক ফেরী সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে‌।

+
বন্ধ

বন্ধ ভেসেল ঘাট

#কাকদ্বীপ : খারাপ আবহাওয়ার জেরে সাগরে বন্ধ হয়ে গেল ভেসেল পরিষেবা। দুর্যোগের কারণে আগেই সুন্দরবনের একাধিক ফেরী সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে‌। তবে ভেসেল পরিষেবা চালু ছিল। কিন্তু প্রবল ঝোড়ো হাওয়া এবং নদী উত্তাল থাকার কারণে এবার ভেসেল পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গাঙ্গেয় সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। বৃহস্পতিবার রাত থেকে চলা টানা বৃষ্টির জেরে নদীতে জলের পরিমাণ বেড়েছে। তার উপর বাতাসের গতিবেগ বেশি থাকায় নদীতে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। আর যার জেরে সাগরে বন্ধ করা হয়েছে ভেসেল পরিষেবা।
 
 
advertisement
প্রাকৃতিক দুর্যোগের সাগরের সব ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছিল আগেই। ব্লক প্রশাসনের নির্দেশে এই ফেরী পরিষেবা বন্ধ করা হয়েছিল। সাগরের বিভিন্ন জেটিঘাট থেকে ভুটভুটি লঞ্চে প্রতিদিন হাজার হাজার যাত্রী পারাপার করেন। তবে খারাপ আবহাওয়া থাকার কারনে সেগুলি আপাতত বন্ধ করা হয়েছে।
advertisement
 
খারাপ আবহাওয়ার জেরে ভেসেল পরিষেবা বন্ধ থাকায় কাকদ্বীপের লট নং আট কচুবেড়িয়ার মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ভেসেল ঘাটে আটকে পড়ে যাত্রীরা। সমস্ত রাত তারা সেখানেই আটকে থাকে। রাতভর ধরে চলা টানা ভারী বৃষ্টিতে একাধিক নদীবাঁধের মাটি নরম হয়ে গিয়েছে। এরপর আরও জলস্তর বাড়লে ভাঙতে শুরু করবে দুর্বল বাঁধগুলি।
advertisement
 
শনিবার বিকালের পর থেকে পরিস্থিতি উন্নতি হবে। তবে আপাতত সমস্ত ফেরী পরিষেবা বন্ধ থাকবে। নিয়ে ভেসেল ইনচার্জ অর্পণ দাস জানান সমস্ত পরিস্থিতি বিবেচনা করে ফেরি পরিষেবা বন্ধ করা হয়েছে। মহাকুমা প্রশাসনের নির্দেশে ভেসেল পরিষেবাও বন্ধ করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করে ভেসেল পরিষেবা চালু হবে কিনা তা চিন্তাভাবনা করা হবে।
advertisement
 
 
 
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: খারাপ আবহাওয়ার জেরে সাগরে বন্ধ হয়ে গেল ভেসেল পরিষেবা
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement