advertisement

South 24 Parganas News: পরকীয়ার প্রতিবাদ স্ত্রীর! তারপরেই চরম পরিণতি, হাজতে অভিযুক্ত স্বামী

Last Updated:

South 24 Parganas News: স্বামী-স্ত্রীর মধ্যে ব্যাপক ঝামেলা হয়েছে বলে জানা গিয়েছে। প্রতিবেশী এক গৃহবধুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অশোক দেবনাথ। এই ঘটনাকে কেন্দ্র করেই স্বামী-স্ত্রীর মধ্যে ব্যাপক ঝামেলা হয়।

সোনারপুর: পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার মানিকপুরে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। মানিকপুরের বাসিন্দা অশোক দেবনাথ। তার স্ত্রী মীনা দেবনাথ। বয়স ৫৫। ৩৫ বছর আগে প্রেম করে বিয়ে হয়েছিল তাদের। তাদের এক ছেলে ও মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে কর্মসূত্রে নিউটাউনে থাকেন।
পুলিশ ও প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, মীনা দেবনাথকে বুধবার তারা দেখেছেন। তারপর আর তার সঙ্গে কারও দেখা হয়নি। সেই দিন স্বামী-স্ত্রীর মধ্যে ব্যাপক ঝামেলা হয়েছে বলে জানা গিয়েছে। প্রতিবেশী এক গৃহবধুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অশোক দেবনাথ। এই ঘটনাকে কেন্দ্র করেই স্বামী-স্ত্রীর মধ্যে ব্যাপক ঝামেলা হয়। তারপর আর মীনার কোনও হদিস পাওয়া যায়নি। ভোররাতে বাড়ির পিছনে জঙ্গলের মধ্যে মীনা দেবীর দেহ পড়েছিল। প্রতিবেশী একজনকে ডেকে নিয়ে গিয়ে সেটি দেখান। খবর দেওয়া হয় সোনারপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে।
advertisement
advertisement
ঘটনায় মীনা দেবীর দাদা নিত্যগোপাল দেবনাথ সোনারপুর থানায় অশোক দেবনাথের বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর বক্তব্য প্রায়ই মারধর করা হত বোনকে। তাঁদের সঙ্গেও মীনা দেবীকে সম্পর্ক রাখতে দিত না বলে অভিযোগ। সোনারপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলে অশোকের বয়ানে অসঙ্গতি পায়। শেষ পর্যন্ত পুলিশের কাছে স্ত্রীকে খুনের কথা স্বীকার করে অভিযুক্ত।
advertisement
অর্পন মন্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পরকীয়ার প্রতিবাদ স্ত্রীর! তারপরেই চরম পরিণতি, হাজতে অভিযুক্ত স্বামী
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement